পুজোর আগেই কমবে চিনি ও পেঁয়াজের দাম! রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে বিরাট ঘোষণা দিলীপের

Published on:

Published on:

Dilip Ghosh announced sugar and onion price will reduce soon
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক সপ্তাহে হু হু করে বেড়েছে চিনি ও পেঁয়াজের দাম (Onion Price)। বাঙালির হেঁশেলের অতি গুরুত্বপূর্ণ এই দুই সামগ্রী কিনতে রীতিমতো কালঘাম ছুটেছে অনেকের। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জানান, পুজোর আগেই সস্তা হবে চিনি ও পেঁয়াজ।

চিনি ও পেঁয়াজের দাম কমার ঘোষণা দিলীপের | (Dilip Ghosh)

মঙ্গলবার শিলিগুড়িতে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি বেশ কিছু বাজার পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী। গতকালের সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দফতরের সচিব অভিনব চন্দ্র, রেগুলেটেড মার্কেটের সচিব তথা মহকুমাশাসক বিকাশ রুহেলা, দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিক্কর ও স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ ১৫ অক্টোবরেই ঢুকবে আগাম বেতন ও পেনশন! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা নবান্নের

গতকাল পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর দিলীপ জানান, পুজোর আগেই চিনি ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, “পুজোর আগেই বাজারে ৩৫ টাকা কেজি দামে খুচরো পেঁয়াজ বিক্রি করার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই ন্যাফেডের মাধ্যমে নাসিক থেকে পেঁয়াজ এনে কিছু বিক্রি করা হলেও এবার পুরো বাজার জুড়েই প্রশাসন ও ব্যবসায়ীর যৌথ উদ্যোগে এই দামে পেঁয়াজ পাওয়া যাবে।“

পাশাপাশি কলকাতার বড় ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েক দফায় বৈঠকের পর চিনির বাজারদর ইতিমধ্যেই কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সেপ্টেম্বরের মধ্যেই উত্তরবঙ্গ সহ সারা বাংলার খুচরো বাজারে ৫০ টাকা বা তারও কম দামে চিনি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

dilip ghosh(3)

যে কোনও বাঙালি হেঁশেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সামগ্রী হল চিনি ও পেঁয়াজ। তবে বিগত কয়েক সপ্তাহে এই দুই সামগ্রীর দাম অনেকটা বেড়েছে। ফলে কিনতে গিয়ে বেশ সমস্যা পড়ছিলেন ক্রেতারা। এবার উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই দাম নিয়ন্ত্রণে আনার ঘোষণা করলেন দিলীপ ঘোষ। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।