ইস্টবেঙ্গল প্রাক্তনীর হাতে করেই মোহনবাগান তাঁবুতে এলো CFL ট্রফি! বড় জয় এলো IFA শিল্ডের ম্যাচেও

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মরশুম শুরু হওয়ার আগেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) শিবির থেকে তারকা বাঙালি ফুটবলার সায়ন ঘোষকে ছিনিয়ে এনেছিল মোহনবাগান (Mohun Bagan)। মহামেডানের বিরুদ্ধে ১০ জনে পরিণত হওয়া সবুজ মেরুণ শিবির কিছুদিন আগে সেই সায়নের গোলেই কলকাতা লিগ (CFL 2026) চ্যাম্পিয়ন হয়েছে। এদিন আইএফএ শিল্ডের (IFA Shield) উদ্বোধনী ম্যাচে মোহনবাগানের হাতে উঠলো লিগের (Calcutta Football League) ট্রফি। প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান এফসিকে উড়িয়ে দেওয়ার পর সেই সায়নের হাতে চেপেই মোহনবাগান তাঁবুতে ঢুকলো সিএফএল ট্রফি।

এবারের প্রতিযোগিতা হচ্ছে আইএফএ শিল্ডের ১২৬ তম সংস্করণ। এদিন পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আইলিগের প্রতিপক্ষকে ৬-০ ফলে দুমড়ে মুচড়ে দিলো পানাগিওটিস ডিলেমপেরিসের দল। আইএসএলের আগে এই প্রতিযোগিতা গ্রিক কোচের জন্য দলের কম্বিনেশনগুলি ঝালিয়ে নেওয়ার এক সুবর্ণ সুযোগ। শ্রীনিধী ডেকান এফসি-কে কার্যত উড়িয়ে দিয়ে সেই প্রস্তুতির শুরুটা ভালোভাবেই করলো সবুজ-মেরুণ শিবির।

আরও পড়ুন: প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ঐতিহাসিক কীর্তি ইস্টবেঙ্গলের! চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন হাবাসের ছেলেরা

এদিন প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। নতুন ক্লাবের হয়ে প্রথম গোল এদিন পেয়ে যান তারকা উইঙ্গার লালিয়ামজুয়ালা ছাঙতে। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। অন্য গোলগুলি করেন অভিষেক সূর্যবংশী, সন্দীপ মালিক ও নবাগত বিদেশি লি আরউইন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সদ্য সমাপ্ত কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন্স ট্রফি এবছরের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের হাতে তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ। তার আগে গোটা মাঠ জুড়ে ট্রফি পরিক্রমা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সাই পূর্বাঞ্চল অধিকর্তা শিবানন্দ মিশ্র। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, জামশিদ নাসিরি, শিলটন পাল।

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার জন্য কোহলি বা রোহিতকে দরকার নেই BCCI-এর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ম্যাচের পর ফুটবলাররা কলকাতা লিগের ট্রফি নিয়ে ক্লাব তাঁবুতে প্রবেশ করেন। দীর্ঘদিন পর এই ট্রফি জিতেছে সবুজ-মেরুণ শিবির। তাই ট্রফিকে কেন্দ্র করে সেলিব্রেশন, সেলফি ও ট্রফি ছুঁয়ে দেখার জন্য উৎসাহী মেরিনার্সরা ভিড় জমিয়েছিলেন তাঁবুতে। ট্রফি ক্লাবে আসার পর শীর্ষকতা দেবাশীষ দত্ত ইস্টবেঙ্গলকে উদ্দেশ্য করে খোঁচা মেরে জানান মোহনবাগান ট্রফি জিতলে কোন ক্লাবকর্তার গাড়িতে ট্রফি যায়না,ফুটবলাররাই নিয়ে আসে-দেবাশীষ দত্ত