বাংলাহান্ট ডেস্ক : সরকার বদলের পর কর্মসংস্থান (Recruitment) নিয়ে বড় ঘোষণা। প্রায় দেড় লক্ষ কর্মসংস্থানের ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। এছাড়া নতুন তথা বর্ধিত ডিএ সহ অক্টোবরের বেতনও মাসের মাঝামাঝিই দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মূলত বেকারদের কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন সহ আসন্ন দুর্গাপুজো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যজুড়ে কর্মসংস্থানের (Recruitment) ঘোষণা
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন দফতরে দীর্ঘদও শূন্যপদ পূরণ করতে মোট ১ লক্ষ ৫১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে রাজ্য পুলিশে ১২ হাজার এবং কলকাতা পুলিশে ৪ হাজার নতুন পদে কর্মী নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। দ্রুত এই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও আশা করা হচ্ছে।

মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত: রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্যও বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভার (Recruitment) তরফে। উপযুক্ত পরিকাঠামো এবং পর্যাপ্ত পড়ুয়া না থাকায় রাজ্যের প্রায় সাড়ে ৩০০ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : মুড়ি মুড়কির মতো জনস্বার্থ মামলা, তথ্য না থাকলেই ১০ লক্ষ টাকা জরিমানা! হুঁশিয়ারি হাইকোর্টের
বন্ধ হচ্ছে একাধিক মাদ্রাসা: পুরোপুরি শূন্য পড়ুয়া ও পরিকাঠামোবিহীন প্রায় ২৫০ টি সরকারি স্বীকৃত মাদ্রাসা নতুন শিক্ষাবর্ষ থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে বলে খবর। আরও ১০০ টি মাদ্রাসাকে প্রশাসনিক নজরদারিতেও রাখা হয়েছে।
আরও পড়ুন : মুড়ি মুড়কির মতো জনস্বার্থ মামলা, তথ্য না থাকলেই ১০ লক্ষ টাকা জরিমানা! হুঁশিয়ারি হাইকোর্টের
স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আয়ুষ খাতের জন্য পুরোপুরি পৃথক একটি প্রশাসনিক দফতর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনগ্রসর শ্রেণি কল্যাণ ও জনজাতি উন্নয়ন দফতরের অধীনে থাকা আশ্রম হস্টেল গ্রান্ট মাসিক ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করার ঘোষণা করা হয়েছে।













