বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষা আর মাত্র দুই দিনের। তারপরেই মাঠে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দলে (Indian Cricket Team) ফের একবার ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে দুই মহাতারকাকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) এই সিরিজ শুরু হওয়ার আগে এবার নিজের দলের অধিনায়ক এবং এই দুই কিংবদন্তিকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)।
অনেকেই মনে করেন ভারতীয় দলের এই দুই সিনিয়র তারকার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় গম্ভীরের। এমনকি তারা যে আগামী ওডিআই বিশ্বকাপ খেলুক, এমনটাও চান না ভারতের প্রধান কোচ। কিন্তু গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজ আরম্ভ হওয়ার আগে দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। এক সাক্ষাৎকারে গম্ভীরের মুখে শোনা গেল দুই মহাতারকার ভূয়সী প্রশংসা।

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর মনে করেন যে বর্তমান ওডিআই অধিনায়ক শুভমন গিল অত্যন্ত ভাগ্যবান। কারণ মাঠ ও মাঠের বাইরে তাকে সহায়তা করার জন্য এবং কঠিন সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার পাশে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পাশে পাচ্ছেন তিনি। এদিন গম্ভীর বলেন যে তরুণ অধিনায়ক হিসেবে গিল দায়িত্বের কঠিন দিকগুলো বেশ ভালোভাবেই সামলেছেন। ওয়ান ডে-তে এখন পর্যন্ত তার অধিনায়কত্বের রেকর্ড আহামরি ভালো না হওয়া পারফরম্যান্সের রেকর্ডটি যে তিনি ভবিষ্যতে বদলে ফেলতে পারবেন, সে বিষয়ে তার ওপর আস্থা প্রকাশ করেছেন গম্ভীর।
আরও পড়ুন: সিরিজের মাঝপথে ভারতীয় দল থেকে বাদ পড়বেন শুভমান গিল সহ এই তারকারা! বড় সিদ্ধান্ত BCCI-এর
নিজের বক্তব্যে গম্ভীর সরাসরি বলেন, “ওয়ান ডে ক্রিকেটে গিল অত্যন্ত ভাগ্যবান যে মাঠ ও মাঠের বাইরে রোহিত ও বিরাটের মতো খেলোয়াড়দের সহায়তা তিনি পাচ্ছেন। ভারতীয় ক্রিকেটে একাদশ থেকে কাউকে বাদ দেওয়া সবসময়ই কঠিন একটি সিদ্ধান্ত। তবে একজন তরুণ অধিনায়কের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়াটা কোচ ও অধিনায়কের জন্য সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। এখন পর্যন্ত সে সেই কাজটি সফলভাবে করেছে; আসলে সে সব দিক থেকেই।”
আরও পড়ুন: বিশ্বকাপ জেতার জন্য কোহলি বা রোহিতকে দরকার নেই BCCI-এর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
এর আগেও অধিনায়কত্ব প্রসঙ্গে গিলের পাশে দাঁড়িয়েছিলেন গম্ভীর। কিছুদিন আগে ভারতের টেস্ট ক্রিকেটে খারাপ পারফরম্যান্স প্রসঙ্গে ভারতের অধিনায়ককে আড়াল করেছিলেন গম্ভীর! তিনি সরাসরি বলেছিলেন শুভমান গিল সবসময় নিজের হাতে সেরা দল পাননি। ফলে তার প্রভাব দলের পারফরম্যান্সে পড়েছে। সেই সঙ্গে শুভমান গিলের বদলে এই ব্যাপারে তার সমালোচনা করার কথা বলেছেন গম্ভীর। এর থেকেই বোঝা যাচ্ছে যে ভারতের কোচ ও ক্যাপ্টেনের সম্পর্ক অত্যন্ত ভালো যা আশ্বস্ত করছে ভক্তদের।













