পুজোর মুখে গ্যাসের দামে বড় বদল, কলকাতায় ১৪ ও ১৯ কেজির সিলিন্ডার কত

Published on:

Published on:

LPG Cylinders prices hiked again, adding to the worries of the middle class
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার অস্থিরতা জেরে আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে টান দেখা দিয়েছে। এর ফলে দেশ-বিদেশের লেনদেনের ক্ষেত্রেও দেখা দিয়েছে সংকট। পাশাপাশি এর প্রভাব পড়েছে জ্বালানির দরে। যার ফলে দেশে বেশ কিছুটা দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারের (Lpg Cylinder)। এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের বাড়ল গ্যাসের দাম (Lpg Cylinder)

সামনে আসছে উৎসবের মরশুম। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে যথারীতি হোটেল রেস্তোরাঁ এবং ছোট দোকানে খাবারের দাম বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মিষ্টির দামও বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের (Lpg Cylinder)।

প্রসঙ্গত পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর ফলে চলত বছর এখনো পর্যন্ত শুধুমাত্র জুলাই আগস্ট মাসে কিছুটা হলেও কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার এক নজরে দেখে নিন সেপ্টেম্বরের শেষে এসে কলকাতা শহর দেশের চার মহানগরে এলপিজি সিলিন্ডারের দর কত।

 

LPG Cylinders prices hiked again, adding to the worries of the middle class

আরও পড়ুন: পুজো থেকে দীপাবলি পর্যন্ত ৪ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কবে চলবে জানুন

সেপ্টেম্বরেও বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। পাশাপাশি ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জুন মাসের পর অপরিবর্তিত রয়েছে। তবে সেপ্টেম্বরে দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৯.৫০ থেকে ১১.৫০ টাকা। পাশাপাশি ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২ টাকা। ৭৬২ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৭৬৪ টাকা।

দেশের কোন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা। সেপ্টেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (Lpg Cylinder)।