বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দুর্গাপুজো। আর এই উৎসবের মরশুমে বড় খবর। যাত্রীদের কথা মাথায় রেখে আসন্ন পুজো দীপাবলিও ছট পুজোর উৎসবে যাত্রীদের সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে মোট চার জোড়া ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলের (Indian Railways) উত্তর-পূর্ব সীমান্ত রেল। এক নজরে এই স্পেশাল ট্রেনগুলোর বিষয় বিস্তারিত জেনে নিন।
পুজোয় রেলযাত্রীদের জন্য সুখবর, ৪ জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা (Indian Railways)
ট্রেন নং ০৫৭৪২/০৫৭৪১ (নিউ জলপাইগুড়ি–গোমতী নগর–নিউ জলপাইগুড়ি) ৪ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত উভয় দিকে মোট ৯টি করে ট্রিপ চালাবে।ট্রেন নং ০৭৫৫৪/০৭৫৫৫ (কাটিহার–পূর্ণিয়া–কাটিহার) এক্সপ্রেস ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রতিদিন চলাচল করবে (Indian Railways)।

আরও পড়ুন: বাস নেই পর্যাপ্ত, ৮ রুটে পরিষেবা চালানো নিয়ে সমস্যায় NBSTC-এর
ট্রেন নং ০৭৫৪০/০৭৫৩৯ (কাটিহার–মনিহারি–কাটিহার) ২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত উভয় দিকে ট্রিপ চালাবে। অন্যদিকে, ট্রেন নং ০৭৫৪৪/০৭৫৪৩ (কাটিহার–মনিহারি–কাটিহার) ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত উভয় দিকে ট্রিপ করবে। ট্রেন নং ০৫৭৪২ (নিউ জলপাইগুড়ি–গোমতী নগর) স্পেশাল প্রতি রবিবার সকাল ০৮:৩০ নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়ে সোমবার ০৯:১০-এ গোমতী নগর পৌঁছবে।
ফেরার পথে ট্রেন নং ০৫৭৪১ (গোমতী নগর–নিউ জলপাইগুড়ি) স্পেশাল প্রতি সোমবার ১২:২০ -এ গোমতী নগর থেকে রওনা হয়ে মঙ্গলবার দুপুর ১৫:০০-এ নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ট্রেন নং ০৭৫৫৫ (কাটিহার–পূর্ণিয়া) স্পেশাল কাটিহার থেকে প্রতিদিন ২১:৩০-টায় ছাড়বে এবং ২২:৪০ ঘণ্টায় পূর্ণিয়া পৌঁছবে।
ফিরতি পথে ট্রেন নং ০৭৫৫৪ (পূর্ণিয়া–কাটিহার) স্পেশাল ২৩:৪০-এ পূর্ণিয়া থেকে রওনা দিয়ে ০২:০০-এ কাটিহারে পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি দালান, রৌতারা ও রানিপাত্র স্টেশনে থামবে।
ট্রেন নং ০৭৫৪০ (কাটিহার–মনিহারি) স্পেশাল প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার ১৯:০০ ঘণ্টায় কাটিহার থেকে রওনা হয়ে ২০:০০ ঘণ্টায় মনিহারি পৌঁছবে। ফিরতি পথে ট্রেন নং ০৭৫৩৯ (মনিহারি–কাটিহার) স্পেশাল প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার ও সোমবার ০৩:১৫ ঘণ্টায় মনিহারি থেকে রওনা হয়ে ০৪:১৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
ট্রেন নং ০৭৫৪৪ (কাটিহার–মনিহারি) স্পেশাল প্রতি সোমবার ও বৃহস্পতিবার ২০:৩০ ঘণ্টায় কাটিহার থেকে রওনা হয়ে ২১:৩০ ঘণ্টায় মনিহারি পৌঁছবে। ফিরতি পথে ট্রেন নং ০৭৫৪৩ (মনিহারি–কাটিহার) স্পেশাল প্রতি মঙ্গলবার ও শুক্রবার ভোর ০৫:০০ ঘণ্টায় মনিহারি থেকে ০৬:০০ ঘণ্টায় কাটিহারে পৌঁছবে (Indian Railways)।













