পুজোর আগে আবহাওয়ার বড় পরিবর্তন, ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায়: ওয়েদার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather major change in the forcast before puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে উপর তৈরি হওয়া নিম্নচাপ গত ২৩ তারিখ বিকেল থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে বুধবার রাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের ফলে ভিজতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলা।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে (South Bengal Weather)। পাশাপাশি শনিবার থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হওয়া সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ৬ জেলায় অতি‌ ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওয়া অফিসে তরফ থেকে কমলা সতর্কতা ও জারি করা হয়েছে।

যে ছয় জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। বৃষ্টিপাতের পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাত হবে কলকাতা, বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা তে।

South Bengal Weather major change in the forcast before puja

আরও পড়ুন: পুজোর ছুটিতে পাহাড়ের টান? কার্শিয়ঙের কাছের বেলতার’তে কাটান নিরিবিলি সময়

তবে মৌসম ভবনের শেষ আপডেট দেওয়া অনুযায়ী বৃহস্পতিবার সকালে নিম্নচাপে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং ওডিশন গোপালপুর থেকে ১৭০ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গ শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কিছুটা উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। পরিস্থিতি স্বাভাবিক হতে পারে রবিবার পর্যন্ত।