পুজোর ছুটিতে পাহাড়ের টান? কার্শিয়ঙের কাছের বেলতার’তে কাটান নিরিবিলি সময়

Published on:

Published on:

Travel Kurseong could be a destination for the Puja holidays
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পূজার সময় মানুষ উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করে থাকে। তবে এই উৎসবের মরশুমে পাহাড়ি অঞ্চলে যতটা ভিড় থাকে তাতে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। আর আপনি যদি চান শহরে কোলাহল ভুলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে, তাহলে ঘুরে আসুন দার্জিলিং এর কাছে কাশিয়াং শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে এই স্বল্প পরিচিত গ্রাম বেলতার থেকে (Travel)।

কার্শিয়ঙের কাছে এই জনপদ হতে পারে পুজোর গন্তব্য (Travel)

এইখানে আসলে পরে আপনি দেখতে পাবেন এখানকার পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ। তাছাড়া চারিদিকে রয়েছে সবুজ চা বাগানে মোড়া। উপত্যকা গড়ে উঠিয়া এই ছোট্ট জনপদে রয়েছে একটি চা কারখানা। পাশাপাশি পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী যা এই জায়গাটি সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে (Travel)।

Travel Kurseong could be a destination for the Puja holidays

আরও পড়ুন: সুখবর মধ্যবিত্তের জন্য! কমল সোনার দাম, আজ ২২ ও ২৪ ক্যারেটের দর কত?

পাশাপাশি বেলকার্ডের জনপ্রিয় জায়গা হল মারগেট ডেক। চা বাগানে ঘেরা পাহাড়ের ঢালের ডেকের মতন দেখতে এই জায়গাটির থেকে সুন্দর সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করতে পারবেন প্রিয়জনের সঙ্গে। আশেপাশের প্রিয়জনের সঙ্গে কিছুটা নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এই জায়গাটা একেবারেই উপযুক্ত।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

বেল্টরে নিকটতম বিমানবন্দর হলো বাগডোগরা। অথবা আপনি নিউ জলপাইগুড়ি হয়েও যেতে পারেন এখানে। নিউ জলপাইগুড়ি থেকে ৫৫ কিলোমিটার দূরে পরে এই জায়গাটি। এর জন্য আপনাকে এনজিপি থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে।

পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। কিন্তু প্রিয়জন বা পরিবার নিয়ে আসলে পরে, আগের থেকে হোমস্টে বুকিং করে আসার শ্রেয় হবে। পাশাপাশি এখানে আসলে পরে খেতে পারবেন পাহাড়ি অঞ্চলে অথেন্টিক খাবার (Travel)।