অন্নপূর্ণা যোজনার টাকায় ফিরবে রাস্তার হাল! বিজেপি নেতার স্ত্রীর মানবিক পদক্ষেপে আপ্লুত সকলে

Published on:

Published on:

BJP leader wife donates Annapurna Yojana money to road repair work
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) মাধ্যমে মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে বিজেপি সরকার। এবার সরকারি প্রকল্পে (Government Scheme) পাওয়া সেই অর্থই রাস্তা মেরামতির জন্য দান করলেন বিজেপি নেতার স্ত্রী। নিজের পরিবারের আর্থিক অবস্থা বিশেষ ভালো না হলেও আরও পাঁচজন সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্নপূর্ণা যোজনার টাকায় রাস্তা মেরামতি | (Annapurna Yojana)

বাঁকুড়ার সোনামুখী বিধানসভার ২ নং মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি দেবশংকর ঘোষ। সম্প্রতি তাঁর স্ত্রী মাম্পি ঘোষই ২ মাসের অন্নপূর্ণা যোজনার টাকা সেবা সংকল্প অভিযানে দান করেছেন। সেই টাকা দিয়ে ৪০০ মিটার রাস্তা সারানোর জন্য সাত ট্রাক্টর মোরাম আনা হয়।

আরও পড়ুনঃ সিদ্ধান্ত নিতে কত সময় দরকার? মমতার নাম-প্রতীক মামলায় কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। স্থানীয় কয়েকজন মানুষ দেবশংকরের কাছে রাস্তার সমস্যার কথা জানাতে যান। পুরো পরিস্থিতি শোনার পর সাহায্যের হাত বাড়িয়ে দেন বিজেপি নেতার স্ত্রী। নিজেদের আর্থিক অবস্থা বিশেষ ভালো না হলেও অন্নপূর্ণা যোজনার দু’মাসের টাকা রাস্তা মেরামতির জন্য তুলে দেন মাম্পি।

এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর উপলক্ষে বর্তমানে সেবা সংকল্প অভিযান চলছে। সেই কর্মসূচির একটি অংশ হিসেবেই সরকারি প্রকল্পে পাওয়া টাকা জনকল্যাণের কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের রাস্তার সমস্যার দিকে নজর রেখে মোরাম ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

Annapurna Yojana

বিজেপির তরফে জানানো হয়, সরকারি সাহায্য কীভাবে অন্যের কল্যাণে ব্যবহার করা যায়, সেটা দলের কর্মীর পরিবারের এই পদক্ষেপই দেখিয়ে দিল। এক্ষেত্রে ইচ্ছেটাই আসল।

রাজ্যে পালাবদলের পরেই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। সরকারের তরফে মাসে মাসে যে টাকা দেওয়া হয়, সেটা মূলত নিজের বা নিজের পরিবারের প্রয়োজনেই খরচ করেন সকলে। এবার সেই টাকা দিয়েও যে জনকল্যাণ করা যায়, তা দেখিয়ে দিলেন বিজেপি নেতার স্ত্রী।