বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ৩ বছরের বিরতির পর ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এর নিলাম (IPL 2027 Auction) ভারতে ফিরছে। গত ৩ বছর ধরে IPL-এর নিলাম বিদেশে সম্পন্ন হলেও, IPL ২০২৭-এর নিলাম অনুষ্ঠিত হবে গোয়ায় (Goa)। এদিকে, আগামী ডিসেম্বরেই এটি সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। জানিয়ে রাখি যে, ভারতে (India) সর্বশেষ IPL নিলাম সম্পন্ন হয়েছিল ২০২৩ সালে। সেই সময়ে কোচিতে এটি আয়োজিত হয়। ইতিমধ্যেই, BCCI সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন যে, ৩ বছর বিদেশে আয়োজিত হওয়ার পর IPL নিলাম ভারতে ফিরে আসছে। যা ডিসেম্বরে গোয়ায় সম্পন্ন হবে। উল্লেখ্য যে, কিছুদিন আগে IPL চেয়ারম্যান অরুণ সিং ধুমাল জানিয়েছিলেন যে, এবারের নিলাম ভারতেই আয়োজন করা হবে।
ভারতে কোথায় সম্পন্ন হবে IPL-এর (IPL 2027 Auction) নিলাম:
২০২৪ সালের নিলাম দুবাইতে সম্পন্ন হয়েছিল এবং ২০২৫ সালে এটি জেদ্দায় অনুষ্ঠিত হয়। সেখানে মেগা নিলামটি ২ দিন ধরে চলেছিল। এদিকে, ২০২৬ সালের নিলাম আবুধাবিতে সম্পন্ন হয়েছিল। অরুণ সিং ধুমাল বলেন যে, বোর্ড সবসময় ভারতেই নিলাম আয়োজন করার চেষ্টা করে। কিন্তু অক্টোবর-ডিসেম্বর মাস ভারতে বিয়ের মরশুম। যেহেতু এবার মিনি নিলাম সম্পন্ন হবে, তাই এটিকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।

তবে, এখনও পর্যন্ত নিলামের তারিখ নিয়ে কোনও নির্দিষ্ট ঘোষণা করা হয়নি এবং গোয়ার কোথায় বা কোন হোটেলে নিলামটি সম্পন্ন হবে। সেই বিষয়েও কোনও তথ্য জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, IPL ২০২৭-এর মিনি নিলামে দলগুলির বাজেট ১৩০ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।
আরও পড়ুন: ২০ বছরের মধ্যে সবথেকে সস্তা হল হিরে! তবুও কেন কমছে না ডায়মন্ড জুয়েলারির দাম?
এদিকে, IPL ২০২৭ বেশ কিছু বড় পরিবর্তন ঘটেছে ইতিমধ্যেই স্টিফেন ফ্লেমিং CSK-র হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়ে ইংল্যান্ড দলের হেড কোচ হয়েছেন। চেন্নাই দলের হেড কোচ হিসাবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জাহির খান। অপরদিকে, অজিঙ্ক রাহানে অবসর নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সকেও একজন নতুন অধিনায়কের প্রয়োজন।
আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ Vi-র, এবার রিচার্জে মিলবে ‘Stars’, রিডিম করলেই বাঁচবে টাকা
জানিয়ে রাখি যে, ডিসেম্বর আসতে আর বেশি দেরি নেই। পাশাপাশি ইতিমধ্যেই খেলোয়াড়দের ট্রেড উইন্ডো খুলে গেছে। উল্লেখ্য যে, ঋষভ পন্থ এবং কুলদীপ যাদবকে নিয়ে লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ট্রেড হয়ে গিয়েছে। ঋষভ পন্থ ১৫ কোটি টাকায় দিল্লিতে যোগ দিয়েছেন। অন্যদিকে, কুলদীপ লখনউ থেকে ১৩.৫ কোটি টাকা পাবেন।













