বাড়বে ভারতীয় বায়ুসেনার শক্তি! শত্রুদের ঘুম উড়িয়ে দেবে ১৬০ টি SAT-SAAW, চমকে দেবে ক্ষমতা

Published on:

Published on:

Central govt has taken a big step to further boost the strike capabilities of Indian Air Force.
Follow

বাংলাহান্ট ডেস্ক: বায়ুসেনার (Indian Air Force) আঘাত হানার ক্ষমতা আরও বাড়াতে বড় পদক্ষেপ করল কেন্দ্র (Central Government of India)। ভারতীয় বায়ুসেনার জন্য ১৬০টি স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড উইপেন বা SAT-SAAW কেনার জন্য ভারত ডায়নামিক্স লিমিটেডের (BDL) সঙ্গে ৮১০.৭৯ কোটি টাকার চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় অস্ত্রের পাশাপাশি প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জামও সরবরাহ করবে BDL। ‘বাই ইন্ডিয়ান—ইন্ডিজিনাসলি ডিজ়াইন্ড, ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচারড’ শ্রেণির এই চুক্তিকে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উৎপাদন বাড়ানোর আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে কেন্দ্র।

শত্রুদের ঘুম উড়িয়ে দেবে ১৬০ টি SAT-SAAW (Indian Air Force):

SAT-SAAW মূলত একটি এয়ার-টু-গ্রাউন্ড প্রিসিশন-গাইডেড গ্লাইড বোমা। যুদ্ধবিমান থেকে ছোড়ার পর নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে গিয়ে আঘাত হানার জন্য তৈরি এই অস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, দীর্ঘ স্ট্যান্ড-অফ রেঞ্জ থেকে শত্রুপক্ষের বিমানঘাঁটিকে লক্ষ্য করার ক্ষমতা রয়েছে এর। অর্থাৎ লক্ষ্যবস্তুর কাছাকাছি না গিয়েও নির্দিষ্ট দূরত্ব থেকে আঘাত হানার সুযোগ তৈরি করবে এই অস্ত্র। এর ফলে বায়ুসেনার (Indian  Air Force) হাতে থাকা যুদ্ধবিমানগুলির মাধ্যমে স্থলভিত্তিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল আঘাত হানার সক্ষমতা আরও বাড়বে।

আরও পড়ুন: এক দশক পর ওয়াশিংটনে পা রাখলেন জিনপিং! রাজকীয় অভ্যর্থনা ট্রাম্পের, হল বড় ঘোষণাও

এই অস্ত্র ব্যবহারের জন্য একাধিক যুদ্ধবিমানকে উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, জাগুয়ার, হক এবং সুখোই-৩০ এমকেআই-এর মতো বিমান থেকে SAT-SAAW ছোড়া যাবে। ফলে বায়ুসেনার বিভিন্ন শ্রেণির যুদ্ধবিমানের সঙ্গে এই অস্ত্রকে ব্যবহার করার সুযোগ থাকবে। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, SAT-SAAW তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। অস্ত্রটির নকশা ও প্রযুক্তিগত উন্নয়নে দেশীয় সক্ষমতার ব্যবহারই এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

SAT-SAAW প্রকল্পে প্রায় ৬০ শতাংশ দেশীয় উপাদান থাকার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। শুধু মূল অস্ত্র তৈরি নয়, এর কয়েকটি গুরুত্বপূর্ণ সাব-সিস্টেমও দেশীয় ভাবে তৈরি করার দিকে জোর দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ইনিশিয়াল মেজারমেন্ট ইউনিট, লং ইম্প্যাক্ট ডিলে ফিউস এবং টুইন স্ক্যাটোর রিয়ার এর ফলে আগামী দিনে এই ধরনের প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে বিদেশি প্রযুক্তি ও উপাদানের উপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। BDL-কে দেওয়া এই বরাত তাই শুধু বায়ুসেনার অস্ত্রভাণ্ডার বাড়ানোর বিষয় নয়, দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থায় দেশীয় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।

Central govt has taken a big step to further boost the strike capabilities of Indian Air Force.

আরও পড়ুন: ‘বিচার ব্যবস্থাকে চিমটি কাটতেই কি এই সিদ্ধান্ত?’ কমিশনকে কড়া প্রশ্ন হাইকোর্টের

নতুন অস্ত্রগুলি অবশ্য একসঙ্গে বায়ুসেনার (Indian Air Force) হাতে আসবে না। প্রতিরক্ষা মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, SAT-SAAW সরবরাহের কাজ ২০২৭-২৮ এবং ২০২৮-২৯ অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করা হবে। অর্থাৎ ধাপে ধাপে ১৬০টি অস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বায়ুসেনার হাতে পৌঁছবে। কেন্দ্রের দাবি, SAT-SAAW অন্তর্ভুক্ত হলে বায়ুসেনার অপারেশনাল সক্ষমতা আরও বাড়বে এবং দীর্ঘমেয়াদি দূরত্ব বজায় রেখে নির্ভুল আঘাত হানার ক্ষমতা শক্তিশালী হবে। একই সঙ্গে দেশীয় ভাবে নকশা, উন্নয়ন ও উৎপাদনের উপর জোর দেওয়ায় প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যও আরও এগিয়ে যাবে।