আজকের রাশিফল ২৫ সেপ্টেম্বর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 25 September 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনি আজ কোনও দুশ্চিন্তার সম্মুখীন হলেও আপনার রসিক আত্মীয়-স্বজনের কারণে মন ভালো হয়ে যাবে। এমন আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। আপনার একটি অস্থাবর সম্পত্তি আজ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। অন্য দেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ নয়। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: ভগবান বিষ্ণুকে খুশি রাখার লক্ষ্যে মাদকদ্রব্য গ্রহণ এবং আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এর ফলে বুধের খারাপ প্রভাবও কেটে যাবে এবং আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন।

বৃষ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে অবশ্যই সচেতন হন। আপনার কাছের বন্ধু এবং সঙ্গীরা কোনও আক্রমণাত্মক কাজ করতে পারেন। তাই, এদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনও নতুন ধারণার মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে প্রসাদ বিতরণ করুন এবং অভাবী ব্যক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী অর্পণ করুন।

মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোনও বিশেষ পরিকল্পনা করে দিনটিকে রোমান্টিক করে তুলতে পারেন। সময়কে আজ সঠিকভাবে কাজে লাগান। কোনও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ-এই মন্ত্রটি জপ করুন।

কর্কট রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনার কাজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। ভালোবাসার মানুষের কাছ থেকে আজ আপনি একটি পুরস্কার বা উপহার পেতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি বন্ধুদের সঙ্গে অতিবাহিত করতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই আপনার দৈনন্দিন কাজকর্মে সাদা চন্দন এবং গোপী চন্দনের ব্যবহার করুন ও সিঁদুরের ব্যবহার বৃদ্ধি করুন।

সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য অবশ্যই ব্যায়াম করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কোনও কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পক্ষে এই দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনার কোনও স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশা স্থগিত হতে পারে। যার ফলে আপনার মন খারাপ হতে পারে। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আজ কোনও প্রতিযোগিতায় জয়লাভ করতে সক্ষম হবেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কালো রঙের জুতো পরা বন্ধ করুন।

কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অযথা অর্থব্যয় থেকে অবশ্যই বিরত থাকুন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আপনার দৈনিক কাজের সূচি থেকে বিরতি পাবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপিত করলে এবং প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে বললে লাভবান হবেন। আপনি আজ বাড়িতে একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন। যেটি আপনার ছোটবেলার কিছু স্মৃতি মনে করাতে পারে এবং আপনার মন খারাপ হতে পারে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন সাদা রঙের পোশাক পরিধান করুন।

Ajker rashifal todays horoscope 25 September 2026.

তুলা রাশি: আপনি আজ কোনও দুশ্চিন্তার সম্মুখীন হলে আপনার রসিক আত্মীয়-স্বজন মন ভালো করে দেবেন। এমন আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার পুরনো কাজের প্রশংসা হতে পারে। শুধু তাই নয়, আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ফুলের টবে সবুজ রঙের পাথর রাখুন এবং সবুজ রঙের বোতলে গাছ লাগান ও বাথরুমে সবুজ টাইলস স্থাপন করুন।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। ধৈর্য বজায় রাখুন। আপনি আজ অবসর সময় কোনও বই পড়তে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিদ্বান ও বুদ্ধিমান ব্যক্তিদের সম্মান ও শ্রদ্ধা করুন।

ধনু রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া-দাওয়া থেকে বিরত থাকুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। অযথা অর্থব্যয় থেকে অবশ্যই বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনি নিজের জন্য অনেকটা সময় বের করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই খাবার সময়ে তামার চামচ অথবা সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করুন।

আরও পড়ুন: রোহিত-বিরাটের প্রত্যাবর্তনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে চলেছে লড়াই! কোথায় দেখা যাবে লাইভ ম্যাচ?

মকর রাশি: আপনি আজ একটি কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। সেইসব মানুষদের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁদের কুঅভ্যাস আপনাকে প্রভাবিত করতে পারে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। আজ শুরু হওয়া কোনও নির্মাণ কাজ সঠিকভাবে সম্পন্ন হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই গরুকে খাবার খেতে দিন।

আরও পড়ুন: ভারতে কোথায় সম্পন্ন হবে IPL 2027-এর নিলাম? রাখঢাক না রেখে বড় আপডেট দিল BCCI

কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বন্ধুদের মাধ্যমে আজ আপনি কিছু ভালো যোগাযোগ তৈরি করতে সক্ষম হবেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি প্রদীপ জ্বালানোর উপর তার মধ্যে কালো এবং সাদা তিলের বীজ রাখুন।

মীন রাশি: আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একজন বন্ধুর কারণে আপনার চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। যদিও, তাঁর কোনও কথা খারাপ লাগায় আপনি সেখান থেকে চলে আসতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ছোট কন্যাদের পায়েস খেতে দিন।