ট্রেনের টিকিট কাটতে UPI ব্যবহার করেন? ৩,০০০ টাকায় ফি লাগলে দেবে কে?

Published on:

Published on:

Indian Railways know the new rules regarding UPI fees for rs3,000 tickets
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় ১৫ অক্টোবর থেকে বড় পরিবর্তন আসতে চলেছে। জানা যায় ইউ পি আই এর মাধ্যমে ২০০০ টাকার বেশি পেমেন্টে ০.৪০ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট প্রযোজ্য হবে। এর ফলে রেলের টিকিটের ক্ষেত্র ফি নির্ধারণ করা হয়েছে। তবে এটিকে সাধারণ মার্চেন্ট ক্যাটাগরি থেকে আলাদা রাখা হয়েছে। আর এই নতুন নিয়মে রেলওয়ে কে ইউটিলিটি, জ্বালানি, টেলিকম এবং বীমার মত প্রয়োজনীয় পরিষেবায় বিশেষ ক্যাটাগরিতে রাখা হয়েছে (Indian Railways)।

৩,০০০ টাকার টিকিটে UPI ফি! জানুন নতুন নিয়ম (Indian Railways)

তাই ইউপিআই এর মাধ্যমে ২০০০ টাকার বেশি দামের টিকিট কাটলে সেখানে ফ্ল্যাট ৫ টাকা ফি ধার্য হবে। অনেকেরই মনে একটু প্রশ্ন জেগেছে এই ফ্রি কি যাত্রীদের কাছ থেকে নেওয়া হবে নাকি এই টাকা আইআরসিটিসি কে দিতে হবে। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।

এই প্রশ্নের সরাসরি এবং স্বস্তিদায়ক উত্তর হল, যাত্রীদের নিজেদের পকেট থেকে এক টাকাও অতিরিক্ত দিতে হবে না। সরকারের নিয়ম অনুযায়ী এমডিআর সব সময় মার্চেন্ট অর্থাৎ বিক্রেতা বা পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে নেওয়া হয়। পাশাপাশি মার্চেন্টের এই খরচ গ্রাহকের ওপর চাপিয়ে দিতে পারবেন না।

Indian Railways know the new rules regarding UPI fees for rs3,000 tickets

আরও পড়ুন: FD-র সুদ নিয়ে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে একই অঙ্কে সব শাখায় এক রেট

অর্থাৎ আপনি যদি আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইট থেকে ইউপিআই এর মাধ্যমে ৩০০০ টাকার ট্রেনের টিকিট বুকিং করে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০০০ টাকা কাটা হবে। ৩০০৫ টাকা নয়।

আর এই সম্পূর্ণ খরচ মার্চেন্ট অর্থাৎ রেলওয়ে আইআরসিটিসি এবং ব্যাঙ্কগুলি বহন করবে। পাশাপাশি সাধারণ খুচরো দোকান বা অন্যান্য মার্চেন্ট পেমেন্ট এর ক্ষেত্রে ২০০০ টাকার বেশি লেনদেন ০.৪% পর্যন্ত এমডিআর প্রযোজ্য হবে। অর্থাৎ,রেলওয়েকে ইউটিলিটি, জ্বালানি, টেলিকম এবং বিমার মতো প্রয়োজনীয় পরিষেবার বিশেষ ক্যাটেগরিতে রাখা হয়েছে। এই ব্যবস্থায় টিকিটের দাম যতই হোক না কেন, ২,০০০ টাকার বেশি পেমেন্টে মার্চেন্টের জন্য মাত্র ৫ টাকা ফ্ল্যাট এমডিআর নির্ধারণ করা হয়েছে (Indian Railways)।