‘গোবিন্দা যা করছে…’, বিচ্ছেদ কি আসন্ন? কলকাতায় এসে মুখ খুললেন সুনীতা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের আকাশে আবারও বিচ্ছেদের মেঘের ঘনঘটা। দীর্ঘ বৈবাহিক জীবন শেষে এবার নাকি আলাদা হয়ে যাচ্ছেন গোবিন্দা (Govinda) ও সুনীতা আহুজা। তবে এই গুঞ্জন নিয়ে বরাবরই যা কথা বলার সুনীতাকেই বলতে দেখা গিয়েছে। চুপ থেকেছেন গোবিন্দা। তবে সম্প্রতি লালবাগচা রাজার কাছে চর্চিত প্রেমিকার সঙ্গে দেখা গিয়েছে গোবিন্দা। তারপরেই এবার মুখ খুললেন সুনীতা।

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরব সুনীতা (Govinda)

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন সুনীতা। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই তিনি স্পষ্ট বলেন, ডিভোর্সের কোনও প্রশ্নই ওঠে না। তবে ক্ষোভ উগরে দিতে ছাড়েননি তিনি।

Sunita ahuja opened up about divorce rumours with govinda

কী বললেন সুনীতা: সুনীতা বলেন, ডিভোর্সের প্রশ্ন না উঠলেও গোবিন্দা যা করছেন তাতে যদি তিনি শান্তিতে তাহলে সত্যিই ভালো। তবে সুনীতা স্পষ্ট করে দেন, তাঁর অভিধানে ‘ক্ষমা’ বলে কোনও শব্দ নেই। কাউকে ঠকানো তাঁর পছন্দ নয়। কর্মফলেই বিশ্বাস করেন তিনি। কালীঘাটে পুজো দিয়ে সুনীতা আরও বলেন, যারা তাঁর সংসার ভাঙার চেষ্টা করছেন বা নষ্ট করছেন মা কালী তাদেল যোগ্য শাস্তি দেবেন।

আরও পড়ুন : গরম ভাতে ঘটি বাড়ি স্পেশ্যাল পোস্ত ভাপা, রইল রেসিপি

গোবিন্দার ভিডিও ভাইরাল: সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল গোবিন্দা (Govinda) এবং  কোমল একসঙ্গে প্রবেশ করছেন লালবাগচা রাজার প্যান্ডেলে। প্রসাদ গ্রহণ করে পুজোয় অংশ নেন তাঁরা। দুজনের টিমও উপস্থিত ছিল সেখানে। পুরোহিতের থেকে কপালে তিলকও কাটেন দুজনে।

আরও পড়ুন : সেদ্ধ করতে গিয়েই ডিম ফেটে চৌচির? এই টিপস মানলে আর হবে না সমস্যা

প্যান্ডেলের বাইরে গোবিন্দাকে দেখতে উপচে পড়ে ভিড়। তাদের দিকে তাকিয়েও হাসিমুখে হাত নাড়েন অভিনেতা। এদিন ভালো মুডেই ছিলেন তিনি। পাশে চর্চিত প্রেমিকাকে দেখে জল্পনা আরও বেড়েছে। সুনীতাও গিয়েছিলেন লালবাগচায়। তবে তিনি গিয়েছিলেন একাই।