বাংলাহান্ট ডেস্ক : পুজোর সময় পেটপুজো করার থেকে কেউই আটকাতে পারে না বাঙালিকে। বছর ভর যতই স্বাস্থ্যকর খাবার, ডায়েটিং চলুক না কেন, পুজোর সময় কবজি ডুবিয়ে খান আমজনতা থেকে তারকা সকলেই। তবে পুজোয় মনের মতো খাওয়ার (Recipe) জন্য এখন পেটটা ঠিক রাখতে হবে। তার জন্য ঘরোয়া খাবারের জুড়ি নেই।
কালোজিরে দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপি (Recipe)
রোজের ভাত, ডাল, মাছ খেয়েই স্বাস্থ্যকর খাবার খাওয়া সম্ভব। বিশেষ করে কম তেল মশলায় মাছের ঝোলের সঙ্গে গরম ভাত যেমন স্বাস্থ্যকর, তেমন খেতেও ভালো লাগে। কালোজিরে আলু দিয়ে কীভাবে রাঁধবেন পাতলা মাছের ঝোল, রইল রেসিপি-

পাতলা মাছের ঝোলের উপকরণ:
কাতলা মাছ
লম্বা করে কাটা আলু
টমেটো
কালোজিরে
কাঁচালঙ্কা
হলুদ গুঁড়ো
ধনেপাতা
আরও পড়ুন : ‘গোবিন্দা যা করছে…’, বিচ্ছেদ কি আসন্ন? কলকাতায় এসে মুখ খুললেন সুনীতা
পাতলা মাছের ঝোলের প্রণালী: কাতলা মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো (Recipe) ভেজে নিন। ওই তেলেই দিন কালোজিরে আর টমেটো। নরম হয়ে এলে দিয়ে দিন হলুদ গুঁড়ো ও নুন।
আরও পড়ুন : আগেও লেগেছে পরকীয়ার কালি, বাঙালি নায়িকার সঙ্গে জড়ানোয় বিয়ে ভাঙতে বসেছিল গোবিন্দার
কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন আলু। ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল আর চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। এবার ঝোল ফুটে উঠলে দিয়ে দিন মাছগুলো। আলু সেদ্ধ হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।













