বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় একদম প্রথম স্থানে রয়েছে BCCI (Board of Control for Cricket in India)। সদ্য সম্পন্ন হয়েছিল BCCI-এর বার্ষিক সাধারণ সভা। যেখানে বোর্ডের আধিকারিকরা জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড শুধুমাত্র করের আকারেই বার্ষিক ৩,০০০ কোটি টাকা প্রদান করে। অর্থাৎ, BCCI যে বিপুল আয় করে তা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BCCI এবার নতুন টাইটেল স্পনসর (Title Sponsor) পেয়েছে। যার ফলে BCCI-এর কোষাগারে আসবে কোটি কোটি টাকা।
BCCI (Board of Control for Cricket in India) পেল নতুন টাইটেল স্পনসর:
জানিয়ে রাখি যে, এর আগে BCCI-এর টাইটেল স্পনসর ছিল IDFC ফার্স্ট ব্যাঙ্ক। তবে, সূত্রের খবর অনুযায়ী এবার ভারতীয় ক্রিকেটের নতুন টাইটেল স্পনসর হতে চলেছে মুথুট ফাইনান্স প্রাইভেট লিমিটেড তথা মুথুট ফিনকর্প। পরবর্তী ২ বছরের জন্য নতুন টাইটেল স্পনসর পেল BCCI। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, নতুন চুক্তি অনুযায়ী প্রতি ম্যাচ থেকে BCCI টাইটেল স্পনসর মারফত কোটি কোটি টাকা পাবে। যার পরিমাণ ৪ কোটি ৮৫ লক্ষ টাকা।

উল্লেখ্য যে, IDFC ফার্স্ট ব্যাঙ্ক টাইটেল স্পনসর হিসাবে ম্যাচপিছু BCCI-কে প্রদান করত ৪ কোটি ৩০ লক্ষ টাকা। এমতাবস্থায়, মুথুট ফাইনান্সের সঙ্গে বোর্ডের নতুন চুক্তি অনুযায়ী BCCI ম্যাচপিছু আগের তুলনায় ৫৫ লক্ষ টাকা বেশি পাবে। এদিকে, BCCI-র টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে একাধিক বড় সংস্থার নাম শামিল ছিল। যাদের মধ্যে গুগল জেমিনি থেকে শুরু করে SBI লাইফের মতো সংস্থাগুলিও ছিল। এছাড়াও, IDFC ফার্স্ট ব্যাঙ্কের সঙ্গেও আলোচনা চালায় BCCI। তবে শেষ পর্যন্ত মুথুট ফাইনান্স প্রাইভেট লিমিটেড টাইটেল স্পনসর হিসাবে বিবেচিত হয়।
আরও পড়ুন: টালমাটাল অবস্থা শেয়ার বাজারে! তবুও, আপার সার্কিটে পৌঁছল এই স্টক, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
জানিয়ে রাখি যে, বর্তমানে BCCI-এর মূল স্পনসর হিসাবে রয়েছে অ্যাপলো টায়ার্স। ৫৭৯ কোটি টাকায় এই সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন করে BCCI। এর পাশাপাশি একাধিক সহকারী স্পনসরও রয়েছে। এই স্পনসরগুলির মাধ্যমেও BCCI কোটি কোটি টাকা পায়।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত TRAI-র! ২১ অক্টোবর থেকে বিনা ইন্টারনেটের প্ল্যান আনছে Jio-Airtel-Vodafone Idea
ইতিমধ্যেই BCCI-এর সহকারী স্পনসরের তালিকায় রয়েছে চ্যাট জিপিটি, ক্যাম্পা এবং SBI লাইফের মতো সংস্থা। ক্যাম্পার কাছ থেকে BCCI ম্যাচপিছু পাবে ১.৩১ কোটি টাকা। এদিকে, চ্যাটজিপিটি এবং SBI লাইফের কাছ থেকে ম্যাচপিছু BCCI পাবে ১.২ কোটি টাকা। মূলত এই ম্যাচগুলির মধ্যে ভারতের মাটিতে আন্তর্জাতিক সিরিজ এবং ইভেন্টগুলি অন্তর্ভুক্ত থাকবে বলেও জানা গিয়েছে।













