বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে সোনা অর্জন ভারতের। মূলত, সুরুচি সিং এবং কমলজিৎ
(Suruchi Singh-Kamaljeet) ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম শুটিং (Shooting) ইভেন্টে সোনা জিতেছেন। জাপানের আইচি-নাগোয়ায় চলমান গেমসে এটি ভারতের (India) দ্বিতীয় সোনা।
এশিয়ান গেমসে সোনা জিতে নজির গড়লেন সুরুচি-কমলজিৎ (Suruchi Singh-Kamaljeet):
জানিয়ে রাখি যে, সুরুচি সিং এবং কমলজিৎ সিংয়ের জন্য স্বর্ণপদক জয়ের পথটা সহজ ছিল না। সুরুচি কুস্তির বদলে শুটিংকে বেছে নিয়েছিলেন। অন্যদিকে কমলজিৎ চোটের কারণে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে কেরিয়ার ছেড়ে দেওয়ার পর ২০১৯ সালে শুটিং শুরু করেন। এখন এই জুটি ইতিহাস সৃষ্টি করলেন।
GOLD FOR INDIA! 🇮🇳🥇
Asian Games 2026 | Shooting
10m Air Pistol Mixed Team – FinalKamaljeet (National Camper) and Suruchi Inder Singh (TOPS Core Athlete) clinched the Gold Medal with a score of 484.6, setting a new Asian Record and surpassing the previous mark of 481.3 held by Uzbekistan.
🥇 India – 484.6
🥈 Republic of Korea – 478.0
🥉 Iran – 415.8This marks India’s second Gold Medal at Asian Games 2026.
At the 2022 Asian Games, India won the Silver Medal in this event.
#AsianGames2026 #Cheer4Bharat
— SAI Media (@Media_SAI) September 25, 2026
উল্লেখ্য যে, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে কমলজিৎ এবং সুরুচির মোট স্কোর ছিল ৪৮৪.৬। কমলজিৎ এবং সুরুচি শুরু থেকেই ভালো লিডের সঙ্গে থাকলেও ভারতীয় শুটারদের উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছিল দক্ষিণ কোরিয়া। তবে, শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে ৬.৬ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে সোনা জিতে নেয় ভারত। দক্ষিণ কোরিয়ার মোট স্কোর ছিল ৪৭৮। পাশাপাশি, ইরান ৪১৫.৮-এর চূড়ান্ত স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: ম্যাচপিছু মিলবে ৪.৮৫ কোটি টাকা! BCCI পেল নতুন টাইটেল স্পনসর
১৩ বছর বয়সে শুটিং শুরু করেন সুরুচি: হরিয়াণার ঝাজ্জারের বাসিন্দা সুরুচি ২০০৬ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন। খেলাধুলার সঙ্গে তাঁর পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। তাই তাঁকে কুস্তি শুরু করতে উৎসাহিত করা হয়েছিল। তাঁর বাবাও চেয়েছিলেন মেয়ে কুস্তি নিয়ে এগিয়ে যাক। তবে সুরুচি এতে আগ্রহ দেখাননি। বরং, তিনি ১৩ বছর বয়সে শুটিং শুরু করেন এবং ভিওয়ানির গুরু দ্রোণাচার্য শুটিং একাডেমিতে কোচ সুরেশ সিংয়ের অধীনে প্রশিক্ষণ নিতে শুরু করেন।
আরও পড়ুন: টালমাটাল অবস্থা শেয়ার বাজারে! তবুও, আপার সার্কিটে পৌঁছল এই স্টক, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
আর্থিক প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যান কমলজিৎ: এদিকে, হরিয়াণার রেওয়াড়ি জেলার সুলখা গ্রামের বাসিন্দা কমলজিৎ চোটের কারণে ট্র্যাক-এন্ড-ফিল্ড অ্যাথলেটিক্সে কেরিয়ার ছেড়ে দেওয়ার পর ২০১৯ সালে শুটিং শুরু করেন। মধ্যবিত্ত পরিবার থেকে আসা কমলজিৎকে তাঁর শুটিং কেরিয়ারের শুরুতে বেশ কিছু আর্থিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। সেক সময়ে তিনি প্রায়ই খেলাটি ছেড়ে দেওয়ার কথা ভাবতেন। আর্থিক অসুবিধা ও অসংখ্য প্রতিকূলতা সত্ত্বেও তিনি খেলা চালিয়ে যান এবং সফলও হয়েছেন।













