বাংলাহান্ট ডেস্ক : এই প্রথম নজিরবিহীন ভাবে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক (Bank)। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে চলবে ব্যাঙ্ক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের তরফে ডাকা হয়েছে এই ধর্মঘট। তবে এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এইদিন কি সব কাজ হবে ব্যাঙ্কে?
তিনদিন ধরে চলবে ব্যাঙ্ক (Bank) ধর্মঘট
উল্লেখ্য, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের তরফে ডাকা এই ব্যাঙ্ক ধর্মঘট চলবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রায় ৯০ শতাংশ ব্যাঙ্ক কর্মী যুক্ত এই সংগঠনের সঙ্গে। এই তিনদিনের ধর্মঘটে যে তাই বড়সড় প্রভাব পড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

কোন দাবিতে ধর্মঘট: জানা যাচ্ছে, ব্যাঙ্ক কর্মীদের জন্য সপ্তাহে ৫ দিন কাজ আর ২ দিন ছুটির দাবি জানাচ্ছে এই সংগঠন। এছাড়াও পেনশন ছাড়াও আরও বেশ কিছু দাবি রয়েছে তাদের। সেই সব দাবিতেই ধর্মঘট ডাকা হয়েছে বলে খবর। তবে সরকার নির্দেশ দিয়েছে, রবিবারও খোলা রাখতে হবে ব্যাঙ্ক। আঞ্চলিক ব্যাঙ্কগুলিকেও এই দিন খোলা থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : পুজোর জন্য তোলা থাক পেটপুজো, বাড়িতে বানান চটজলদি কালোজিরে দিয়ে মাছের পাতলা ঝোল
রবিবার খোলা ব্যাঙ্ক: ২৬ ও ২৭ উইকেন্ডে থাকায় ছুটি থাকায় ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকছে। এরপর ৩ দিন আবারও বন্ধ থাকছে ব্যাঙ্ক। টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় অনেকেই সমস্যায় পড়তেন। তাই রবিবার ব্যাঙ্ক খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ব্যাঙ্কে গিয়ে কাজ মিটিয়ে আসতে পারেন সাধারণ মানুষ।
আরও পড়ুন : কবে থেকে চালু পিঙ্ক কার্ড? দিঘা থেকে দার্জিলিং সরকারি বাসে ফ্রি যাতায়াতের জন্য লাগবে কোন নথি?
জানা যাচ্ছে, এদিন সকাল থেকেই ব্যাঙ্ক খোলা থাকবে। বিকেল পর্যন্ত ডিপোজিট থেকে উইথড্রয়াল সমস্ত কাজই হবে। এটিএম পরিষেবাও চালু থাকবে এইদিন। যদিও ব্যাঙ্কের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, রবিবারের জন্য ফেলে রাখবেন না। তার আগেই যতটা সম্ভব কাজ মিটিয়ে নিন।













