বাংলা হান্ট ডেস্ক: এবার পুজোর আগে, পূর্ব বর্ধমানের প্রশাসনিক জনসভা থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিশেষ করে রাজ্যের কৃষক দিবসে দাঁড়ানোর কথা জানান তিনি। চার লক্ষ কৃষককে বৈদ্যুতিক খরচের শক্তি দিতে ইউনিট কিছু দু টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পিএম কৃষাণ সম্মান নিধিতে ৯ হাজার টাকা করে দেওয়া হবে বলেন জানান মুখ্যমন্ত্রী।
৬০ হাজার টাকা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)
সরকার গঠনের পর দুর্নীতির প্রসঙ্গ টেনে একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ মেনে চলবে প্রশাসন।
এবার তৃণমূল আমলের আবাস যোজনা নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”তখন আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে, অনেক টাকা লুঠ হয়েছে”। ”যারা দুর্নীতি করেছেন, তাদের ধরব, টাকাও ফেরত নেব”।

আরও পড়ুন: রেস্তোরাঁয় নয়, বাড়িতেই পুজোর ভোজ জমুক কাতলা রেজালার সঙ্গে, রইল রেসিপি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবাস যোজনা নিয়ে স্পষ্ট বলেন, ”জমির পাট্টা যাঁরা পাননি, তাঁদের অবিলম্বে পাট্টা দিতে হবে। কারণ, আবাস যোজনায় তাঁদের বাড়ি দিতে চাই। আগের সরকার বাড়ির প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিয়ে গেছিল।
তিনি আরও বলেন যে, ”বালি লুঠ বন্ধ করেছি, সাধারণ মানুষকে কম দামে বালি দিতে হবে। প্রয়োজনে বালি কিনে আমরা কম দামে দেব। বালি খাদান চালু হয়ে গেলে, এমনিই তার দাম কমবে” (Suvendu Adhikari)।













