বাজারে ‘দিঘার ইলিশ’এর নামে কী বিকোচ্ছে! দাম দিয়ে কেনার আগে জানুন আসল সত্যি

Published on:

Published on:

Hilsa Fish at dirt-cheap prices which markets have it
Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মুখে বাজারে এখন ইলিশের (Hilsa) কমতি নেই। গঙ্গা থেকে দিঘা বা ডায়মন্ডহারবার, নানান নামেই বিকোচ্ছে ইলিশ। বিশেষ করে পদ্মার ইলিশ না মেলায় বাজারে দিঘার ইলিশের চাহিদা তুঙ্গে। কিন্তু দিঘার ইলিশের নাম করে আদৌ কি বিক্রি হচ্ছে বাজারে তা জানেন?

দিঘার ইলিশের (Hilsa) নামে কী বিকোচ্ছে?

দিঘার ইলিশের নাম দিয়ে চালালেও মাছগুলি কিন্তু অধিকাংশই দিঘায় ধরা হয়নি। বর্তমানে রাজ্যের বিভিন্ন নদ নদীতে ইলিশের পরিমাণ কমেছে। নদীর ইলিশ এখন পাওয়াটাই দুষ্কর। তার জায়গায় মিলছে দিঘা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবারের ইলিশ। বিশেষ করে দিঘার ইলিশের চাহিদা সবথেকে বেশি। কিন্তু বাজারে যেগুলো বিক্রি হচ্ছে সবই কি দিঘার ইলিশ?

What is being sold in the name of digha hilsa

কী মাছ মিলছে বাজারে: দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, চলতি বছর দিঘায় সেভাবে ইলিশ উঠছেই না। চলতি সেপ্টেম্বর মাসে মাঝেমধ্যে দু একটি ট্রলারে উঠছে ইলিশ। এখন দিঘার ইলিশ (Hilsa) বলে যা বিক্রি হচ্ছে তা মূলত স্টোর করা মাছ বা অন্য জায়গা থেকে নিয়ে আসা মাছ।

আরও পড়ুন : এসি ভলভো বাস-এসি ট্রাম-লঞ্চে করে পুজো পরিক্রমা, বিশেষ উদ্যোগ WBTC-র, ভাড়া কত?

মাছ শিকারে নিষেধাজ্ঞা: চলতি বছরে আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে মাছ আহরণে বড় সমস্যার মুখে পড়তে হয়েছে মৎস্যজীবীদের। প্রাকৃতিক দুর্যোগ, নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় বারবার বাধা তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার থেকে আবার ইলিশের সন্ধানে সমুদ্রে পাড়ি দেবে মৎস্যজীবীরা।

আরও পড়ুন : রেস্তোরাঁয় নয়, বাড়িতেই পুজোর ভোজ জমুক কাতলা রেজালার সঙ্গে, রইল রেসিপি

এ বছর পুজোর আগে পদ্মার ইলিশ পাওয়া নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। মনে করা হচ্ছে, এবার আর পুজোর আগে এপার বাংলায় বাঙালির পাতে উঠবে না পদ্মার ইলিশ।