‘সন্ত্রাসে মদত দিচ্ছে ভারত’, পাক সাংবাদিকের বেপরোয়া প্রশ্নে পাকিস্তানকে ‘জঙ্গি দেশ’ বলে কটাক্ষ জয়শঙ্করের

Published on:

Published on:

S. Jaishankar slams Pakistan as 'terrorist country' at United Nations.
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিউ ইয়র্কে (New York) রাষ্ট্রপুঞ্জের (United Nations) ৮১তম সাধারণ সভার ফাঁকে পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল। শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে (S. Jaishankar) প্রশ্ন করা হয়, পাকিস্তানে সন্ত্রাসে মদত দেওয়া ভারত কবে বন্ধ করবে। প্রশ্নটি শুনেই পাল্টা জবাব দেন জয়শঙ্কর। তাঁর কথায়, “একটা জঙ্গি দেশ আমায় এই প্রশ্ন করছে!” এরপরই ‘কাম অন’ বলে বিষয়টি উড়িয়ে দেন তিনি। ঘটনাটি দ্রুতই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

পাক সাংবাদিকের বেপরোয়া প্রশ্নে পাকিস্তানকে ‘জঙ্গি দেশ’ বলে কটাক্ষ জয়শঙ্করের (S. Jaishankar)

ঘটনাটি ঘটে জয়শঙ্কর (S. Jaishankar) ও লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো-র একটি যৌথ সাংবাদিক বৈঠকে। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ‘গ্রুপ অফ ফ্রেন্ডস অন সেফটি এন্ড সিকিউরিটি অফ শিপিং এন্ড সিফেরারস সংক্রান্ত আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। মূলত সমুদ্রপথে বাণিজ্য, জাহাজ চলাচল এবং নাবিকদের নিরাপত্তা নিয়ে দুই দেশের উদ্যোগের কথাই সেখানে তুলে ধরা হচ্ছিল। বৈঠকের শেষদিকে ওই পাকিস্তানি সাংবাদিক আচমকাই সন্ত্রাস নিয়ে প্রশ্ন করেন।

আরও পড়ুন: লবঙ্গ দিলেও আবার ফিরে আসে, বর্ষায় ডালের কৌটো থেকে পোকা তাড়াবেন কীভাবে?

প্রশ্নের পর জয়শঙ্করের সংক্ষিপ্ত মন্তব্যের মধ্যেই কার্যত শেষ হয়ে যায় ওই পর্ব। তাঁর জবাবের পর রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতনেনিও সাংবাদিককে বলেন, তিনি তাঁর প্রশ্নের উত্তর স্পষ্টভাবেই শুনেছেন। এরপর জয়শঙ্কর-সহ উপস্থিত প্রতিনিধিরা সেখান থেকে উঠে যান। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয় এবং পরে সেই ভিডিয়ো বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সন্ত্রাসবাদ নিয়ে ভারত-পাকিস্তানের পারস্পরিক অভিযোগ অবশ্য নতুন নয়। রাষ্ট্রপুঞ্জের মঞ্চেও ভারত দীর্ঘদিন ধরে সীমান্তপারের সন্ত্রাস এবং পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির প্রসঙ্গ তুলে এসেছে। অন্যদিকে, পাকিস্তানও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ করে থাকে। ফলে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মতো আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের কূটনৈতিক টানাপড়েন বারবার প্রকাশ্যে এসেছে। এবারের ঘটনাতেও সেই পুরনো দ্বন্দ্বই নতুন করে সামনে এল।

S. Jaishankar slams Pakistan as 'terrorist country' at United Nations.

আরও পড়ুন: মহালয়ার মধ্যেই শেষ হবে কাজ! পুজোর আগে শহরের ৫০০ বেহাল রাস্তা সারানোর আশ্বাস

এর আগে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এক ভারতীয় সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, পাকিস্তান কবে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া বন্ধ করবে। সেই ঘটনার পরের দিনই জয়শঙ্করের (S. Jaishankar) সাংবাদিক বৈঠকে একই ধরনের পাল্টাপাল্টি প্রশ্নের আবহ তৈরি হয়। সব মিলিয়ে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ভারত-পাকিস্তান সম্পর্কের অন্যতম প্রধান বিতর্ক—সন্ত্রাসবাদ—আবারও আন্তর্জাতিক নজরে এল।