বাংলা হান্ট ডেস্কঃ চর্চার শিরোনামে অন্নপূর্ণা যোজনা, (Annapurna Yojana)। প্রতিশ্রুতি মতো রাজ্যে বিজেপি সরকার আসার পর জুন মাস থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের আওতায় টাকা পেয়ে উপকৃত হয়েছেন বাংলার দেড় কোটিরও বেশি মহিলা। তবে এখনও পর্যন্ত অনেকে বঞ্চিত বলে অভিযোগ উঠছে। যা নিয়ে বাড়ছে ক্ষোভ-বিক্ষোভ। এরই মধ্যে শুক্রবার বর্ধমানে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana
বর্ধমানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনাতে এই জেলায় ২৫ থেকে ৬০, মহিলা, দিদি, বোনেরা, আবেদন করেছিলেন ১২ লাখ ৩৮ হাজার ৭৮১ জন।এর মধ্যে প্রাথমিকভাবে অ্যাপ্রুভ হয়েছে, ১১ লক্ষ ৫৬ হাজার, ৩৩২ জন। কয়েকজন আন্ডার প্রসেস আছে। রিজেক্ট হয়েছে ১৭ হাজার ৪৫ জন। ভেরিফিকেশন পেন্ডিং, ১০ হাজার ৭১৪। টোটাল আমাদের ক্রেডিট হয়েছে, ৯ লাখ ৫২ হাজার ৩৩১।”
গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। এদিন মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। বর্ধমানবাসীর উদ্দেশে বার্তা দিয়ে দিয়ে তিনি বলেন, যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছে, তাঁদের পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেবো।

আরও পড়ুন: পুজোর আগে না পরে, অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনা? মহিলাদের জন্য বড় আপডেট
দেখা যাচ্ছে, প্রতি মাসেই ১৭-২০ তারিখের দিকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এখন অনেকেরই প্রশ্ন, অক্টোবরে অন্নপূর্ণার কিস্তি কবে মিলবে। অক্টোবরে পুজো। ১৭ অক্টোবর রয়েছে মহাষষ্ঠী। তাই তার আগেই প্রকল্পের দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন উপভোক্তাদের।
যদিও এই বিষয়ে এখনও কোনও সরকার তরফে ঘোষণা করা হয়নি। পুজোর আগে টাকা ঢুকবে কি না তা আপাতত বলা যাচ্ছে না। তাই নতুন করে সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত ১৭ অক্টোবরকেই নির্ধারিত তারিখ হিসেবে ধরে নিতে হবে বলে মনে করা হচ্ছে।













