ফ্রি-তে মিলবে LPG কানেকশন! কীভাবে আবেদন করবেন, কী কী নথি লাগবে জানুন

Published on:

Published on:

PM Ujjwala Yojana eligibility online and offline application process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে একটা এলপিজি কানেকশন (Free LPG Connection) নিতে হলে মোটা টাকা খরচ হয়। ফলে ইচ্ছা থাকলেও অনেকে তা নিতে পারেন না। তবে পিএম উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) উপভোক্তা হলেও ফ্রি-তেই এলপিজি কানেকশন পাওয়া যায়। ইতিমধ্যেই রাজ্যে এই প্রকল্পে আবেদনের কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর।

পিএম উজ্জ্বলা যোজনায় আবেদন পদ্ধতি | (PM Ujjwala Yojana)

পিএম উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া হয়। পাশাপাশি ১৪.২ কেজি রান্নার সিলিন্ডারের ক্ষেত্রে ৩০০ টাকা করে ভর্তুকি দেয় সরকার। সেই টাকা মহিলাদের আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ গাড়ি ঘিরে দেদার ডিম, পাথর বর্ষণ! মমতার সভায় যাওয়ার পথে হামলার শিকার কুণাল ঘোষ

এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে আবেদনের বেশ কিছু যোগ্যতা রয়েছে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে, আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে, আবেদনকারী মহিলার পরিবারে আগে থেকে এলপিজি কানেকশন থাকলে চলবে না। অন্ত্যোদয় অন্ন যোজনার গ্রাহক, তফশিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়।

আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ডের জেরক্স, পরিবারের সদস্যদের ডিজিটাল রেশন কার্ড, আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ঠিকানা ও নাগরিকত্বের প্রমাণ এবং পাসপোর্ট সাইজ রঙিন ছবি জমা করতে হয়।

PM Ujjwala Yojana

অনলাইন ও অফলাইন দু’ভাবেই পিএম উজ্জ্বলা যোজনায় আবেদন করা যায়। অফলাইনে আবেদনের ক্ষেত্রে ইনডেন, ভারত গ্যাস বা এইচপি ডিস্ট্রিবিউটরের থেকে ফর্ম নিয়ে নথিপত্র দিয়ে জমা করে দিতে পারেন।

অন্যদিকে অনলাইনে আবেদন করতে হলে প্রথমে পিএম উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে। ভেরিফিকেশনের পর যোগ্য প্রমাণিত হলে প্রকল্পের সুবিধা মিলবে।