ODI বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ভারতীয় দল! দলে ফেরার সম্ভাবনা শেষ এই তারকা ক্রিকেটারের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (2027 ODI World Cup) প্রস্তুতি শুরু করার আগেই বড় ধাক্কা খেলো ভারতীয় দল (Indian Cricket Team)। চোটের কারণে মাঠে ফেরার সম্ভবনা আপাতত শেষ হয়ে গেল তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। তার ইনজুরির তালিকা ক্রমশই বড় হচ্ছে। আবার কবে তিনি ফিরে আসতে পারবেন ভারতীয় দলে তা সম্পর্কে একেবারেই ধারণা করা যাচ্ছে না। তার ডান পায়ের ফের নতুন করে আঘাত লেগেছে, যার ফলে তিনি কমপক্ষে তিন সপ্তাহের জন্য কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ থেকে ছিটকে থাকতে পারেন।

দেশের মাটিতে আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ নিয়ে ব্যস্ত ভারতীয় দল। এরপর নিউজিল্যান্ড সফরে ফের একবার এই ফরম্যাটের ক্রিকেট খেলতে মাঠে নামবে মেন ইন ব্লুজ। কিন্তু হার্দিক নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত হতে চলা সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ মিস করার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। মনে করা হয়েছিল সেই সফরের আগে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের হয়ে ৬ই অক্টোবর থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজের ম্যাচগুলি তিনি খেলতে পারবেন। কিন্তু এখন সেই সম্ভবনা বাতিল হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে “বিষয়টি দুর্ভাগ্যজনক, তবে সাম্প্রতিক স্ক্যানগুলি হার্দিকের ডান পায়ের শিনে গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। তাকে দুই সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলা হয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল প্যানেলের প্রধান ডাঃ দিনশো পার্দিওয়ালা তার রিপোর্টগুলি খুঁটিয়ে দেখেছেন এবং তার অবস্থা মূল্যায়ন করে খুব তাড়াতাড়ি তার চিকিৎসা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

আরও পড়ুন: কাঁধে গম্ভীরের ভরসার হাত! দুটি বিশ্বরেকর্ড গড়তে মাঠে নামবেন রোহিত শর্মা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অক্টোবর মাসের ২২ তারিখ থেকে আরম্ভ হবে। তারপরে রয়েছে ওডিআই সিরিজ। কিন্তু সেই সময়টুকু হার্দিকের চোট কাটিয়ে ফিরে আসার জন্য যথেষ্ট নয়। বিসিসিআই চেয়েছিল হার্দিক এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের সাথে জাপানে উড়ে যাক। কিন্তু আফগানিস্থানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ঠিক আগে তিনি হাঁটুর চারপাশে একটি ব্যথা অনুভব করেছিলেন। তিনি বিরতি নিয়েছিলেন এবং যখন তাকে ফিট ঘোষণা করা হয়েছিল, তখন ব্যথা ফিরে আসে এবং স্ক্যানগুলি একটি নতুন উদ্বেগজনক পরিস্থিতি প্রকাশ করে।

আরও পড়ুন: কঠিন কাজটা সহজভাবে করছে! BCCI-এর সামনে শুভমান গিলকে কি নিয়ে সার্টিফিকেট দিলেন গম্ভীর?

৩২ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার শেষবার ২২ গজে মাঠে নেমেছিলেন ২০২৬ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তারপর থেকে ব্যাঙ্গালোরে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে সুস্থ হয়ে ওঠার জন্য পরিশ্রম করছেন। গত কয়েক মাসে তিনি আফগানিস্থানের বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওডিআই এবং এখন অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজ মিস করেছেন। এরপর তার পক্ষে বিশ্বকাপের আগে ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রমশই কঠিন হয়ে পড়ছে।