বাংলা হান্ট ডেস্ক: বিপুলসংখ্যক মানুষ সুস্থ থাকার লক্ষ্যে হোমিওপ্যাথি ওষুধের ওপরেই ভরসা রাখেন। এমতাবস্থায়, হোমিওপ্যাথিতে সুস্থতার সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে যুক্ত অন্যতম নাম হল সি. রিঙ্গার হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড (C. Ringer Healthcare Private Limited)। ইতিমধ্যেই এই সংস্থা ‘The Dilutions Premier 2026’ নামক একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে তাদের চলার পথে এক নতুন অধ্যায় শুরু করেছে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে হোমিওপ্যাথি ওষুধ এবং ওয়েলনেস প্রোডাক্টের এক নতুন সম্ভার প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সম্পন্ন হয় ২৬ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার। যেটি অনুষ্ঠিত হয় জে ডব্লিউ ম্যারিয়ট কলকাতার ‘মাহি’-তে।
সম্পন্ন হল ‘The Dilutions Premier 2026’:
জানিয়ে রাখি যে, ১৮৮৫ সাল থেকে শুরু হওয়া হোমিওপ্যাথির সফল সফরকে পাথেয় করে সি. রিঙ্গার হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে হেলথ কেয়ারের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে নিজের পরিচিতি গড়ে তুলেছে। সম্পন্ন হওয়া এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি একটি অনবদ্য মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। কারণ, এই অনুষ্ঠানের মাধ্যমেই কোম্পানিটি ঐতিহ্য, উদ্ভাবন এবং হেলথ কেয়ারকে একত্র করার লক্ষ্যে তৈরি করা একগুচ্ছ হোমিওপ্যাথি ঔষধ উপস্থাপন করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ‘The Dilutions Premier 2026’ হোমিওপ্যাথি এবং হেলথ কেয়ারের সঙ্গে সংযুক্ত থাকা অভিজ্ঞদের এবং আমন্ত্রিত অতিথিদের সংস্থার সর্বশেষ উদ্যোগ এবং পণ্য সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে।

এই মহতী আয়োজন শুরু হয় একটি স্বাগত অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে নতুন প্রোডাক্টের উন্মোচন করা হয়। এর পাশাপাশি সংস্থার দুই ডিরেক্টর ডাঃ রানি ব্যানার্জী ও ডাঃ লোকেশ কুমার প্রধান একটি আলোচনা সভা সম্পন্ন করেন। এই অনুষ্ঠানে সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং হেলথ কেয়ার ও হোমিওপ্যাথি ওয়েলনেস সেক্টরে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার অঙ্গীকার সম্পর্কেও আলোকপাত করা হয়।

আরও পড়ুন: দাম মাত্র ৫.২৯ লক্ষ টাকা! ভারতে এন্ট্রি টাটার নতুন সেডান Aeris-এর, মিলবে একাধিক দুর্ধর্ষ ফিচার্স
সামগ্রিক বিষয়ের পরিপ্রেক্ষিতে সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন “আমাদের পথচলা প্রজন্মব্যাপী এক ঐতিহ্যের দ্বারা আলোকিত হয়েছে। ‘The Dilutions Premier 2026′-এর মাধ্যমে আমরা সেই ঐতিহ্যকে হেলথ কেয়ারের এক নতুন যুগে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: প্রতি লিটারে খরচ হবে মাত্র ২৫ টাকা! অক্টোবরেই আসছে ১০০ শতাংশ ইথানল গাড়ি, জানালেন গড়করি
তিনি আরও জানান, ‘আমাদের প্রচেষ্টা হল আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত আস্থা এবং বর্তমান গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদাকে একত্র করা।’ উল্লেখ্য যে, অনুষ্ঠানে হেলথ কেয়ার এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রতিনিধি এবং ব্যবসায়িক সহযোগী ছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিদের সমাগম ঘটে।














