বর্ষায় হাওড়া-বালির জলযন্ত্রণা মেটাতে বড় উদ্যোগ, ৪৭০২ কোটির নিকাশি প্রকল্পের ফাইল দিল্লিতে

Published on:

Published on:

West Bengal Government Plans 4702 Crore Mega Drainage Project for Howrah-Bally
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্ষা এলেই জল জমার মতো সমস্যা তৈরি হয়। বিশেষ করে হাওড়া ও বালির বিভিন্ন এলাকায় জল জমার কারণে ভুগতে হয় সাধারণ মানুষকে। সামান্য বৃষ্টিতেই অনেক জায়গায় রাস্তায় জল দাঁড়িয়ে যায়। দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে এবার ৪৭০২ কোটি টাকার বড় নিকাশি প্রকল্প নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। প্রকল্পের প্রাথমিক রিপোর্ট তৈরি করে চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে।

West Bengal Government : হাওড়া-বালির নিকাশি ব্যবস্থায় বড় বদল

হাওড়া পুরনিগম ও বালি পুরসভা এলাকার মোট ৬৭ বর্গকিলোমিটার জায়গায় এই কাজ হবে। প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪৭০২ কোটি টাকা। এর প্রায় ৭০ শতাংশ টাকা এশীয় উন্নয়ন ব্যাঙ্ক বা ADB থেকে ঋণ হিসেবে নেওয়া হবে। বাকি ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার (West Bengal Government)। বিদেশি ঋণের ক্ষেত্রে কেন্দ্রের অনুমোদন প্রয়োজন। তাই রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর প্রকল্পটি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরে পাঠানো হয়েছে। পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে KMDA প্রকল্পের প্রাথমিক রিপোর্ট বা PPR তৈরি করেছে। এখন বিস্তারিত রিপোর্ট বা DPR তৈরির কাজ চলছে।

খোলা নর্দমা বদলে যাবে

হাওড়া ও বালির অনেক জায়গায় এখনও খোলা নর্দমা রয়েছে। আবর্জনা জমে নালা বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বের হতে পারে না। তাই সামান্য বৃষ্টিতেও জল জমে যায়। এই প্রকল্পে এলাকার নিকাশি ব্যবস্থা ভূগর্ভস্থ বা ঢাকা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১৬টি নতুন নিকাশি পাম্পিং স্টেশন তৈরি করা হবে। বর্তমানে থাকা পাম্পিং স্টেশনগুলির জল বের করার ক্ষমতাও বাড়ানো হবে।

গুরুত্বপূর্ণ নিকাশি খাল সংস্কার ও পলি তোলার কাজও হবে। শিবপুর বোটানিক গার্ডেনের কাছে নাজিরগঞ্জে একটি বিশেষ ক্যানাল পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়াও যেসব জলাশয় ভরাট হয়ে গিয়েছে বা জল ধরে রাখার ক্ষমতা হারিয়েছে, সেগুলি চিহ্নিত করে সংস্কার করা হবে। ভারী বৃষ্টির সময় যাতে সেখানে জল ধরে রাখা যায়, সেই ব্যবস্থাও করা হবে।

Suvendu Adhikari issues stern message regarding the 60,000-rupee issue

 

আরও পড়ুনঃ জেলা ধরে সংগঠন সাজানোর কাজ শুরু, ৪৩ ইনচার্জের নাম ঘোষণা বিজেপির

পাঁচ বছরে কাজ শেষের লক্ষ্য

হাওড়া ও বালির নিকাশি ব্যবস্থা উন্নত হলে বর্ষায় বাসিন্দাদের দীর্ঘদিনের জলযন্ত্রণা কমবে বলে মনে করছে পুর প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে মূল কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর আরও দু’বছর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য রাখা হবে (West Bengal Government)।