বাংলাহান্ট ডেস্ক : কমরেড তথা দাপুটে রাজনীতিবিদের পাশাপাশি এবার আরও এক নতুন পরিচয় জুড়ল বাম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) নামের সঙ্গে। পুজোর আগেই প্রকাশিত হল তাঁর লেখা ‘দেশপ্রেমের খতিয়ান, স্বাধীনতা সংগ্রাম ও বাংলা ভাগ’ বইটি। বামেদের দাবি অনুযায়ী, ৪৪ বছরের শাসনের অবসান ঘটার পর থেকেই বাংলার ইতিহাস বিকৃত করা শুরু হয়েছে। এমনকি ‘বাংলা দিবস’ এর প্রচারও ভুল বলে দাবি তাদের। এমতাবস্থায় দেশের স্বাধীনতা আন্দোলন এবং বাংলা ভাগের ‘প্রকৃত’ ইতিহাস তুলে ধরতেই বই লিখলেন সুজন।
নতুন বই প্রকাশ করলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)
শনিবার কলেজ স্ট্রিটের এনবিএ দপ্তরে বইটি উদ্বোধন করেন বাম নেতা বিমান বসু। এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন বিমান বসু বলেন, বইটিতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে কার ভূমিকা কী ছিল।

কী বললেন বিমান বসু: তিনি আরও বলেন, ‘তখন আমার ১৩ বছর বয়স। শ্রদ্ধানন্দ পার্কে তাঁর ভাষণ শুনতে এসেছিলাম। সেখানে তাঁকে একটা কথা বলতে শুনেছিলাম। তা হল, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তারপ্য বড়দের কাছ থেকে জেনেছিলাম চুক্তির ভিত্তিতে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তবে অখণ্ড বাংলা রক্ষার্থে একজনই লড়াই করেছিলেন, এমন কোনও কথা ইতিহাসে নেই’।
আরও পড়ুন : ৮০০০ টাকার পেমেন্ট ২০০০ করে চার ধাপে করলেও বসবে MDR? বুঝে নিন হিসেব
কী বললেন বাম নেতা: অন্যদিকে মহম্মদ সেলিম বলেন, বইটি (Sujan Chakraborty) তথ্যভিত্তিক এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক। দেশ মানে কোনও নির্দিষ্ট মানচিত্র নয়, মানুষের প্রতি ভালোবাসা, আস্থা ও চলমান সভ্যতার প্রতীক। তিনি আরও বলেন, এখন কোনও কোনও রাজনৈতিক দল বাংলার জন্ম নিয়ে উঠেপড়ে লেগেছে। ইতিহাসের ভিত্তিতে রাজ্যের জন্ম হয়।
আরও পড়ুন : ‘উপরওয়ালার কাছে দোয়া চাইব তিনি উপরে..,’ সরাসরি মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা! বিতর্কে হুমায়ুন
বইটির লেখক সুজন চক্রবর্তী বলেন, ‘নানা সংগ্রাম আন্দোলনের পর আমাদের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। জাত, ধর্ম, নির্বিশেষে মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু এখন ইতিহাস বিকৃত করা হচ্ছে।’













