বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি আপনার ঠিকানা পরিবর্তন করেছেন। তাহলে যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে (Driving Licence)। তাহলে সেটা ঠিকানা পরিবর্তন করা একান্ত প্রয়োজন। আজকের প্রতিবেদনের রইল ড্রাইভিং লাইসেন্স এর ঠিকানা আপডেট বা পরিবর্তন করবেন কিভাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
লাইসেন্সের ঠিকানা বদলাবেন? রইল সহজ পদ্ধতি (Driving Licence)
বেশিরভাগ মানুষ বাড়ি বদলানোর সঙ্গে সঙ্গে তাদের ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) বা ড্রাইভিং লাইসেন্স এর ঠিকানা পরিবর্তন করেন না। আরটিও তে যাওয়া অথবা ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করা তাদের কাছে ঝক্কির কাজ বলে মনে হয়। তবে বর্তমান যুগে এই বিষয়ে একটু মোটেই তেমন ঝক্কির কাজ নয়। আপনি বাড়িতে বসে মোবাইল ল্যাপটপের মাধ্যমে এই কাজটি সহজেই করে ফেলতে পারবেন। জেনে নিন কিভাবে করবেন এই কাজটি।

আরও পড়ুন: একসঙ্গে জোড়া ঘোষণা রেলের, এক রুটে বাতিল অন্যটিতে স্পেশাল ট্রেনের ঘোষণা
পোর্টালে কিছু নির্দিষ্ট নথি আপলোড করতে হবে। এর মধ্যে অন্যতম, বর্তমান ড্রাইভিং লাইসেন্সের একটি স্ক্যান করা কপি। নতুন ঠিকানার প্রমাণ হিসেবে আপনি আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, চুক্তিপত্র ব্যবহার করতে পারেন।
পরিচয়ের প্রমাণ হিসেবে প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ড ইত্যাদি প্রস্তুত রাখুন। এছাড়াও পোর্টালে আপলোড করার জন্য একটি স্পষ্ট ও সাম্প্রতিক ছবি, সাদা কাগজে করা ডিজিটাল স্বাক্ষরের একটি কপিও প্রয়োজন হবে।অনলাইনে ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন করতে, প্রথমে পরিবহন সারথি পোর্টালে যান। পোর্টালের হোম পেজে, বিভিন্ন বিকল্প থেকে ড্রাইভিং লাইসেন্স-সম্পর্কিত পরিষেবাগুলি নির্বাচন করতে পারেন।
এরপরে লাইসেন্স নম্বর এবং জন্ম তারিখ লিখলেই আপনার প্রোফাইলের তথ্য পেয়ে যাবেন। এখন আপনার নতুন আরটিও অফিস নির্বাচন করুন। তারপর, আধার-ভিত্তিক ই-কেওয়াইসি নির্বাচন করুন যাতে আপনাকে ব্যক্তিগতভাবে আরটিও-তে যেতে না হয়।
ফর্মে আপনার নতুন এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখুন। এরপরে নতুন ঠিকানার প্রমাণ এবং ফর্ম-১ আপলোড করুন। পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষরও আপলোড করুন। ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন করার জন্য নির্ধারিত ফি পরিশোধ করে পেমেন্টের রসিদটি সংরক্ষণ করুন (Driving Lincence)।













