বাংলা হান্ট ডেস্ক: তিনি মাঠে নামলেই তৈরি হয় রেকর্ড। তাঁর পায়ের জাদুতে মুগ্ধ হন অনুরাগীরা। সেই রেশ বজায় রেখেই ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি (Lionel Messi) আরও একটি মনোমুগ্ধকর পারফরম্যান্স উপহার দিয়েছেন। মূলত, কলম্বাস ক্রুর বিরুদ্ধে একটি অত্যাশ্চর্য ফ্রি কিক গোল করেছেন তিনি। তবে, মেজর লিগ সকারের (Major League Soccer) এই ম্যাচে মেসি দুরন্ত গোল করলেও ইন্টার মায়ামি (Inter Miami) ১-২ গোলের ব্যবধানে পরাজিত হয়। তবে, সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মেসির এই গোলটি প্রত্যক্ষ করে গোটা ফুটবল বিশ্ব মুগ্ধ হয়েছে।
মেসি (Lionel Messi) ম্যাজিকে মুগ্ধ গোটা বিশ্ব:
মেসির গোলে স্কোর সমান হয়: জানিয়ে রাখি যে, ম্যাচের ২৮ তম মিনিটে পেনাল্টির মাধ্যমে কলম্বাস ক্রু এগিয়ে যায়। তবে, মাত্র ৫ মিনিট পরেই ইন্টার মায়ামি এক অসাধারণ প্রত্যাবর্তন ঘটায়। অধিনায়ক লিওনেল মেসি মাঠের ডান দিক থেকে একটি কঠিন ফ্রি-কিক থেকে গোল করে স্কোর ১-১ করেন। এটি ছিল চলতি মরশুমে মেসির ২১ তম গোল। এর মাধ্যমে মেসি ২০২৬ সালের এমএলএস গোল্ডেন বুটের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন। এদিকে, মাঠে মেসির দুরন্ত পারফরম্যান্স আবারও অনুরাগীদের চমকে দিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরেও মেসির দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রয়েছে।
🚨🇺🇸| MESSI OH MY DAYS!!!!!!! WHAT A GOLAZO!!!!! WHAT A FREEKICK!!!!!!!
THE GREATEST OF ALL TIME!!!! 🐐 https://t.co/UK3tLwcFdT
— Kalshi FC (@KalshiFC) September 27, 2026
স্টপেজ টাইমে কলম্বাস ক্রু ফের গোল করে: উল্লেখ্য যে, ম্যাচের দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামির একজন খেলোয়াড়ের অভিষেক হয়। নতুন চুক্তিবদ্ধ ব্রাজিলিয়ান উইঙ্গার রিকুয়েলমে ফিলিপ্পি ৭১ মিনিটে ফাকুন্দো মুরার বদলি হিসাবে মাঠে নামেন এবং ক্লাবের হয়ে তার প্রথম ম্যাচ খেলেন। ম্যাচের শেষ মুহূর্তে স্টপেজ টাইমে কলম্বাস ক্রু গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় এবং জয় নিশ্চিত করে। এই পরাজয় সত্ত্বেও, ইন্টার মায়ামি এমএলএস রেগুলার সিজনে এখনও পর্যন্ত ভালো খেলেছে। দলটি ১২ টি জয়, ১০ টি ড্র এবং ৫ টি পরাজয়ের মাধ্যমে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: ভারতের কাছ থেকে অত্যাধুনিক ‘দিব্যাস্ত্র’ ড্রোন কিনতে পারে আর্মেনিয়া! চিন্তায় ঘুম উড়ল আরেক দেশের
পয়েন্ট টেবিল: জানিয়ে রাখি যে, গত সপ্তাহান্তে ঘরের মাঠে সিএফ মন্ট্রিয়লকে ০-২ গোলে হারানোর পর কলম্বাস ক্রু আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টার মিয়ামির বিরুদ্ধে মাঠে নেমেছিল। তবে, এই মরশুমে কলম্বাস ক্রুর পারফরম্যান্সে ব্যাপক ওঠানামা পরিলক্ষিত হয়। ৮ টি জয়, ১৪ টি হার এবং ৫ টি ড্র সহ দলটি এখনও পর্যন্ত ২৯ পয়েন্ট অর্জন করেছে। ফলস্বরূপ, তারা ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৩ তম স্থানে রয়েছে। এদিকে, ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচটি হবে ঘরের মাঠে। দলটি আগামী ১১ ই অক্টোবর ন্যু স্টেডিয়ামে ডি.সি. ইউনাইটেডের মুখোমুখি হবে। ওই ম্যাচে জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি লিগ পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইবে।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে FD-র ক্ষেত্রে লাগু RBI-র নতুন নিয়ম! প্রভাবিত হবেন গ্রাহকরা?
দুরন্ত ফর্মে রয়েছেন মেসি: বর্তমান এমএলএস এমভিপি অ্যাওয়ার্ড এবং গোল্ডেন বুট বিজয়ী লিওনেল মেসি এই মরশুমে দুর্দান্ত ফর্মে আছেন। তিনি ২০২৬ সালের এমএলএস গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন। গোল করার পাশাপাশি, মেসি তাঁর দলের জন্য সুযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই এমএলএস রেগুলার সিজনে তিনি ১৩।টি অ্যাসিস্টও করেছেন। যা লিগে যৌথভাবে সর্বোচ্চ। মেসির দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দলগুলির মধ্যে অন্যতম দল হিসাবে বিবেচিত হচ্ছে।













