মেঘলা আকাশ, কিছুক্ষণেই ফের ঝেঁপে বৃষ্টি শুরু? দক্ষিণবঙ্গের আবহাওয়ার লেটেস্ট খবর

Published on:

Published on:

south bengal weather(119)
Follow

বাংলাহান্ট ডেস্ক: নিম্নচাপের প্রভাব কাটতেই আবহাওয়ার বদল রাজ্যে। গত দু’দিনে বৃষ্টি অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পুজোর আগে রোদ ঝলমলে আবহাওয়া দেখে মন খুশি সকলের। যদিও আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। সুতরাং একেবারে বৃষ্টিমুক্ত হচ্ছে না বাংলা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। একটি নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হতে শুরু করেছে মায়ানমারের উপকূলের কাছে। যা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপ তৈরি হলেও এর প্রত্যক্ষ প্রভাব বাংলার ওপর পড়ার সেভাবে সম্ভাবনা নেই।

south bengal weather(259)

আবহাওয়া দপ্তর বলছে, সোম ও মঙ্গলবার বিক্ষিপ্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ সব জেলার জন্যই মোটের উপর একই পূর্বাভাস। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি নেই কোথাও।

আগামী সাত দিন দুর্যোগের সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য কেবল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও আংশিক মেঘলা, এছাড়া বাকি অংশে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরম ও অস্বস্তি থাকবে। তাপমাত্রা স্বাভাবিক বা তার কিছুটা ওপরে থাকতে পারে।

south bengal weather(238)

আরও পড়ুন: বৃষ্টির কারণে ভেস্তে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ! এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও বৃষ্টি কমেছে। চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ একাধিক পাহাড়ি এলাকায়। সমতলের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না আপাতত। সব জেলারই কিছু কিছু জায়গা সামান্য ভিজতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে।