বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র হাতেগুনে কয়েকটা দিন। এরপরই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজো উপলক্ষে যাত্রীদের ভিড় সামাল দিতে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। উৎসবের আবহে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজ ও সচ্ছল করতে এখনো পর্যন্ত ২৯ টি উৎসব স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই বিষয়েই তোমাদের বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল।
পুজোয় ট্রেনযাত্রীদের সুখবর, বাড়ল স্পেশাল পরিষেবা (Indian Railways)
এই বিষয়ে পূর্বর রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডক্টর উদয়ন শঙ্কর ঝা জানিয়েছেন এই ২৯ টি স্পেশাল ট্রেন আপ ও ডাউনলোড মিলিয়ে মোট ৫৯৮ ট্রিপ করবে (Indian Railways)। আপ লাইনে ২৯৯টি এবং ডাউন লাইনে আরও ২৯৯টি ট্রিপ চালানো হবে।

আরও পড়ুন: পুজোয় অতিথি এলে কী রান্না করবেন? ঝটপট বানান এই বিশেষ বিরিয়ানি
হাওড়া, শিয়ালদহ, কলকাতা, আসানসোল, মালদা টাউন এবং ভাগলপুর থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে যোগাযোগের জন্য এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি, পাটনা, গোরখপুর, রক্সৌল, বারাণসী, দিল্লি, অমৃতসর-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে এই স্পেশাল ট্রেনগুলি চলবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে এই বিশেষ ট্রেনগুলি পরিষেবা দেবে। তবে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উৎসবের মূল সময়ে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি। আর এই অতিরিক্ত যাত্রীদের চাপ সামাল দিতেই এই পরিষেবা বলেই জানিয়েছে রেল (Indian Railways)।













