রেলে প্যারামেডিক্যাল পদে বড় নিয়োগ, ৫৬০ শূন্যপদে কারা আবেদন করবেন?

Published on:

Published on:

Job Requirement in the Railways for 560 posts; check eligibility
Follow

বাংলা হান্ট ডেস্ক: রেলওয়েতে চাকরিপ্রার্থীদের জন্য এল বড় সুখবর (Job Requirement)। নিয়োগ হতে চলেছে রেলওয়েতে। এবার যারা রেলে চাকরি করতে চান তাদের জন্য ভারতীয় রেলওয়ে। রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। কোন পদে নিয়োগ হবে, আবেদনের যোগ্যতা সংক্রান্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

৫৬০ পদে রেলে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা (Job Requirement)

৫৬০টি প্যারামেডিক্যাল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু করেছে। প্রার্থীরা ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন (Job Requirement)।

নিয়োগের প্রক্রিয়া:

আরআরবি প্যারামেডিক্যাল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) দিতে হবে। সিবিটি-তে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এরপর মেডিক্যাল পরীক্ষার জন্য বিবেচনা করা হবে।

Job Requirement in the Railways for 560 posts; check eligibility

আরও পড়ুন: ফুলকপির খাঁজে পোকা তাড়াতে রান্নার আগে করুন এই জরুরি কাজ

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আরআরবি-র নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

সাধারণ, অন্যান্য শ্রেণি (ওবিসি) এবং আর্থিক ভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। অন্য দিকে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, বিশেষ ভাবে সক্ষম, মহিলা, তৃতীয় লিঙ্গের প্রার্থী, সংখ্যালঘু এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা করে বরাদ্দ করা হয়েছে (Job Requirement)।