Durga Puja 2026 Live Updates

রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার্থে আরও ৫টি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের

Updated on:

Updated on:

West Bengal Police Directorate proposes 5 new India Reserve Battalions
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের চাপ কমাতে এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ পুলিশ অধিদপ্তর (West Bengal Police Directorate)। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ধরনের জরুরী পরিস্থিতি মোকাবিলা করার জন্য এবার পাঁচটি নতুন ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (India Reserve Battalions) গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষার্থে তৈরী হবে ৫টি India Reserve Battalions

পশ্চিমবঙ্গে বর্তমানে দক্ষিণবঙ্গের দুর্গাপুর এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতে রাজ্য সশস্ত্র পুলিশের অধীনে একটি করে মোট দু’টি IRB ব্যাটালিয়ন রয়েছে। জানা যাচ্ছে, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের মুখ্য সচিবের কাছে পাঠানো প্রস্তাব অনুযায়ী, আগামী দিনে আলিপুরদুয়ার, মালদহ, মুর্শিদাবাদ, হুগলি এবং ডায়মন্ড হারবারে পাঁচটি নতুন ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) গঠন করা হবে।

রাজ্যে নতুন করে পাঁচটি আইআরবি গঠন করা হলে একসাথে বেশ কিছু সুযোগ-সুবিধা পাওয়া যাবে। যার ফলে, রাজ্যের সংরক্ষিত পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে, উদ্ভূত আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সহজে মোতায়েনযোগ্য প্রশিক্ষিত জনবল সরবরাহ করা। তাছাড়া আরাআইবি গঠন করা হলে দীর্ঘমেয়াদী সংরক্ষিত মোতায়েনের জন্য জেলা পুলিশের উপর অতিরিক্ত নির্ভরতা কমবে ।একইসাথে বৃহৎ জনসমাবেশ ও নির্বাচনের জন্য উন্নত মানের প্রস্তুতি নেওয়া, এমনকী প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি অবস্থার সময় রাজ্যের প্রতিক্রিয়া ক্ষমতা শক্তিশালী করা, ঝুঁকিপূর্ণ বা সংবেদনশীল এলাকায় সঠিক সময়ে উপযুক্ত শক্তিবৃদ্ধি করা এবং পুলিশের সার্বিক প্রস্তুতি উন্নত করা।

আরও পড়ুনঃ ‘অনেকেই রিস্ক নেননি! প্রতীক ব্যানার দুটোই গেছে…’ SIR নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর 

প্রসঙ্গত স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে পুলিশ অধিদপ্তরের তরফ থেকে একটি প্রস্তাব দিয়ে জানানো হয়েছে যে, নতুন ব্যাটালিয়নগুলো প্রাথমিকভাবে সশস্ত্র পুলিশি দায়িত্ব, আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা, জন সমাগম নিয়ন্ত্রণ, দাঙ্গা নিয়ন্ত্রণ কৌশল, অনুমোদিত অস্ত্রের ব্যবহার ও পরিচালনা এবং দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলার কাজ করবে।

জানা যাচ্ছে,একটি আইআরবি গঠনের জন্য মোট ১,০০৭ জনের প্রয়োজন , এবং সেই কারণে আইআরবিগুলোর কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ক্ষেত্রে মোট ৫,০৩৫-টি পদ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে ডিস্ট্রিট সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ আইআরবি এর জন্য প্রয়োজনীয় জায়গা ঠিক করবে কোথায় জমি পাওয়া যাবে ও ট্রেনিংয়ের সুবিধা হবে সেই সমস বিষয় দেখার পর।