এই বড় সমস্যার সমাধান করার জন্য এবার গম্ভীরদের কড়া পদক্ষেপ নিতে হুঁশিয়ারি BCCI-এর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) অসাধারণ জয়ের মধ্যে দিয়ে ফের একবার আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু ভারত সহজ হয় পেলেও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা যাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। আর সেই সমস্যার সমাধান না করলে ভবিষ্যতে গৌতম গম্ভীরের দল (Gautam Gambhir) বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আসন্ন বিশ্বকাপে।

আগামী ওডিআই বিশ্বকাপের একটা বড় অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেই পরিবেশে বোলাররা পিচ থেকে বাড়তি বাউন্স পাবেন। ফলে দলে পেসারদের পাশাপাশি একজন পেস বোলিং অলরাউন্ডারের গুরুত্ব অনেক বেড়ে যায়। কিন্তু চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফলে সেই জায়গায় শূন্যতা তৈরি হয়েছে।

আপাতত টিম ম্যানেজমেন্ট হার্দিকের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে প্রস্তুত করে তোলার চেষ্টা করছেন। কিন্তু তার পারফরম্যান্সে দেখা যাচ্ছে ধারাবাহিকতার চূড়ান্ত অভাব। আফগানিস্থানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তার দাপুটে পারফরম্যান্স দেখে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে তার হাতে নতুন বল তুলে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই ভরসার মান রাখতে পারেননি তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপ জিততে হলে এই দুই তারকাকে সুযোগ দিন! গম্ভীরকে পরামর্শ প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের

এইমুহূর্তে সব ফরম্যাটের অলরাউন্ডার হিসেবে নীতিশ রেড্ডিকে নিয়ে মোহভঙ্গ হয়েছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞর। তাদের মতে রেড্ডি কোনওদিনই হার্দিক পান্ডিয়ার বিকল্প হয়ে উঠতে পারবেন না। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ক্রিস শ্রীকান্ত সরাসরি মন্তব্য করেছেন, “ভারতের ফাস্ট-বোলিং বিভাগটি অত্যন্ত দুর্বল মনে হচ্ছে। নীতিশ কুমার রেড্ডি নতুন বলে বোলিং করার মতো বোলার নন। তিনি যদি দলের তৃতীয় ফাস্ট বোলার হন, তবে জয়ের কোনো সম্ভাবনাই থাকবে না।

আরও পড়ুন: শতরান করেও ম্যাচের সেরা হতে পারলেন না কোহলি বা শুভমান গিল! সামনে এলো বড় কারণ

শ্রীকান্ত আরও বলেন, “নীতিশকে ১৪ জনের দলে রাখা যেতে পারে, কিন্তু মূল একাদশে নয়। এটা ঠিক যে হার্দিক ভারতের হয়ে অনেকদিন মাঠে নামতে পারছেন না, কিন্তু দলের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ওয়েস্ট ইন্ডিজও ভারতের এই বোলিং আক্রমণকে অনায়াসেই গুঁড়িয়ে দিচ্ছে। এই বোলিং লাইন-আপ নিয়ে ২০২৭ সালের বিশ্বকাপ জেতা সম্ভব নয়।”