‘পশ্চিমবঙ্গ সরকার থেকে মাসে ৩ হাজার টাকা পাবেন..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যসচিবের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে দিন দিন চর্চা বাড়ছে সমানে। ১৭ সেপ্টেম্বর থেকে চলতি মাসের অন্নপূর্ণার টাকা ঢুকতে শুরু করেছে অ্যাকাউন্টে। উপকৃত হয়েছেন দেড় কোটিরও বেশি মহিলা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আরও যারা যোগ্য আছেন তাদেরকেও পুজোর আগেই টাকা দিয়ে দেওয়া হবে।

প্রতি মাসে লক্ষ লক্ষ নয়া উপভোক্তা জুড়ছে অন্নপূর্ণায় | Annapurna Yojana

গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে উদযাপন হয় অন্নপূর্ণা দিবসের। সেখানে বক্তব্য রাখেনি মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তার কথায়, “নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে অন্নপূর্ণা দিবস হিসাবে পালিত হয়েছে। নতুন সরকারের প্রতিশ্রুতি ছিল সরকার তৈরি হলে ২৫ থেকে ৬০ বছরের যে সব মা বোনেরা আয়কর দেন না, সরকারি চাকুরে নন, তাঁরা পশ্চিমবঙ্গ সরকার থেকে মাসে ৩ হাজার টাকা পাবেন।”

কবে প্রথম সিদ্ধান্ত হয় অন্নপূর্ণা যোজনার? এই বিষয়ে মুখ্যসচিব বলেছিলেন, “৯ মে-তে যখন মুখ্যমন্ত্রী শপথ নিলেন, তার পরের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হল অন্নপূর্ণা যোজনা বাস্তবায়িত করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের এটা সব থেকে বড় প্রকল্প। দেশে এত বড় প্রকল্প আর কোনও রাজ্যে নেই।”

এদিকে গত তিন মাসের পর সেপ্টেম্বরে এসেও অন্নপূর্ণা যোজনা নিয়ে বিতর্ক চলছে। এখনও বহু উপভোক্তা বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠছে। তাঁদের দাবি, ঠিক মতো ফর্ম ভরেও দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। যদিও সম্প্রতি বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সকল যোগ্য উপভোক্তাই ভেরিফিকেশনের পর প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন: স্কুলের জমিতে ফলছে সবজি, সেই ফসলই যাচ্ছে মিড ডে মিলে! আউশগ্রামে অভিনব উদ্যোগ

বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের সরকার মাত্র ৫০০ টাকা দিতে ৯ মাস সময় লাগিয়েছিল। আর বিজেপি ৫ মাসের মধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। বর্ধমানবাসীর উদ্দেশে বার্তা দিয়ে দিয়ে তিনি বলেন, যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছে, তাঁদের পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেবো।