বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের আগে ফের কিছুটা কমল সোনার দাম। এর ফলে সত্যি নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ী থেকে ক্রেতারা। সেপ্টেম্বরের শেষ দিনে আপনিও যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে একবারে দেখে নিন আজকের লেটেস্ট গোল্ড রেট (Gold Price)।
সেপ্টেম্বরের শেষ দিনে সোনার দাম কত হল জানুন (Gold Price)
সেপ্টেম্বরের শেষে মধ্যবিত্তের জন্য রয়েছে সুখবর। কারণ ফের কমল হলুদ ধাতুর দর (Gold price)। সোনার দাম কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই মুহূর্তে আপনি যদি সোনার গহনা কেনা পরিকল্পনা করে থাকেন তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

আরও পড়ুন: পথকুকুরদের খাওয়ানো নিয়ে নয়া উদ্যোগ নিচ্ছে রাজ্য, বড় বার্তা পুরমন্ত্রীর
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১১০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১১০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮৩৫টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮৩৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৭৬৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৭৬৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২২৪৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২২৪৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২২৩৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২২৩৫০ টাকা।
আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই (Gold Price)।













