বাংলাহান্ট ডেস্ক : রেললাইন ঘেঁষা এলাকায় গঙ্গায় ভাঙনের জেরে বাতিল একগুচ্ছ ট্রেন (Train Cancelled)। মালদা ডিভিশনের সাহিবগঞ্জ-বারহারওয়া শাখায় সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় গঙ্গা নদীতে ভাঙন দেখা দেয়। ইতিমধ্যেই রেললাইন ঘেঁষা এলাকায় শুরু হয়েছে সংস্কারের কাজ। এর জেরে মালদা ডিভিশনের ট্রেন চলাচলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
গঙ্গায় ভাঙনের জেরে বাতিল একগুচ্ছ ট্রেন (Train Cancelled)
পূর্ব রেল সূত্রে খবর, মালদা ডিভিশনের সাহিবগঞ্জ-বারহারওয়া শাখায় সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় গঙ্গা বাঁধের কাটা অংশে চলবে কাজ। এর জেরে ডাউন লাইন দিয়ে একাধিক ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল: পূর্ব রেল সূত্রে খবর, ২৯ সেপ্টেম্বর ৬৩০৭৩ রামপুরহাট-সাহিবগঞ্জ মেমু ও ৬৩৪০৬ সাহিবগঞ্জ-রামপুরহাট মেমু বাতিল করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর ৬৩০৭৪ সাহিবগঞ্জ-রামপুরহাট মেমু ও ১৩৪২৮ সাহিবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকছে। শুধু ট্রেন বাতিল (Train Cancelled) নয়, বেশ কিছু এক্সপ্রেস ট্রেনকে ঘোরানো হচ্ছে ঘুরপথে।
আরও পড়ুন : ইলিশের নামে ঢেলা মাছ গছিয়ে দেয়নি তো বাজারে? পার্থক্য করবেন কীকরে?
ঘুরপথে চলবে ট্রেন: ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস, ১৩৪০৪ ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস, ১৩০৭২ জামালপুর-হাওড়া এক্সপ্রেসকে ভাগলপুর-দুমকা-রামপুরহাট রুটে চালানো হবে। ১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল এবং ১৫৭৪৪ ভাটিন্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেসকে জামালপুর-মুঙ্গের-কাটিহার রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ০৩০৩০ নাতেসর-হাওড়া স্পেশাল ট্রেন চলবে কিউল-ঝাঝা-আসানসোল-খানা হয়ে। এছাড়াও ১৩৪১০ কিউল-মালদা টাউন এক্সপ্রেসের যাত্রাপথও করে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত।
আরও পড়ুন : ঘোর আপত্তি ছিল বাবার, বাড়ির অমতে গিয়ে কেন অজয়কে বিয়ে করেন কাজল?
জানা যাচ্ছে, ২৯ সেপ্টেম্বর ট্রেনটি মালদা টাউন পর্যন্ত না গিয়ে সাহিবগঞ্জে যাত্রা শেষ করবে। অন্যদিকে ৫৩৪০৮ জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন সাহিবগঞ্জ পর্যন্ত গিয়ে সেখানেই যাত্রা শেষ করবে।













