বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইরানের সংঘাত বর্তমানে চরম আকার ধারণ করেছে। যার ফলে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে ইরান নতুন করে যুদ্ধ বিরোধী প্রস্তাব দিয়েছিল। জানিয়েছিল ইরানের সত্য পূর্ণ করলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ফের খুলে দেওয়া হবে। তবে সেই প্রস্তাব খারিজ করে দেন ট্রাম্প। যার ফলে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকি জ্বালানি তেল থেকে শুরু করে গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। এবার এক নজরে দেখে নিন সেপ্টেম্বরের শেষে এসে এলপিজি সিলিন্ডারের দর কত।
রান্নার গ্যাসের দাম কত? শহরভিত্তিক রেট দেখুন (LPG Cylinder)
সামনে আসছে উৎসবের মরশুম। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে যথারীতি হোটেল রেস্তোরাঁ এবং ছোট দোকানে খাবারের দাম বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মিষ্টির দামও বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের (Lpg Cylinder)। দেখে নিন আজকের লেটেস্ট রেট।
সোমবার ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বইতে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরু ৯৪৪.৫০ টাকা, চেন্নাই ৯৫৭.৫০ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা এবং হায়দরাবাদে ৯৯৪ টাকা।

আরও পড়ুন: RBI-এর ক্যালেন্ডারে অক্টোবরে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ, কলকাতার ছুটির তালিকা দেখুন
সোমবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম মুম্বাইতে ২,৭০১ টাকা, দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, বেঙ্গালুরু ২,৮৩১ টাকা, কলকাতায় ২,৮৮৪ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং হায়দরাবাদে ২,৯৯৬ টাকা।
সিএনজি প্রতি কেজির দাম সোমবার দিল্লিতে ৮৬.৯৮ টাকা, মুম্বাই ৮৮ টাকা, কলকাতায় ৯৩.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৭ টাকা, চেন্নাইয়ে ৯৭.৫০ টাকা এবং হায়দরাবাদ ১১২ টাকা (LPG Cylinder)।













