বাংলা হান্ট ডেস্ক: আপনার যদি এর মধ্যে ব্যাঙ্কের কোন কাজ থাকে তাহলে তাড়াতাড়ি করে ফেলুন। কারণ অক্টোবর মাসে টানা ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। শুধুমাত্র কলকাতা নয় দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি থাকবে। দেখে নিন কোন কোন দিন ছুটি থাকছে।
অক্টোবরে ব্যাঙ্কের ১৬ দিন ছুটি, দেখুন তালিকা (Bank Holiday)
অক্টোবর মাস মানেই উৎসবের মরশুম। এই সময় দেশজুড়ে মানুষ জন উৎসবের আবহে মেতে থাকেন। আর এই আবহের মধ্যে একটানা ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। এবার এক নজরে জেনে নি ন উৎসবের আবহে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।

আরও পড়ুন: পথকুকুরদের খাওয়ানো নিয়ে নয়া উদ্যোগ নিচ্ছে রাজ্য, বড় বার্তা পুরমন্ত্রীর
এক নজরে রইল ছুটির তালিকা:
২ অক্টোবর- শুক্রবার মহাত্মা গান্ধী জয়ন্তী। এই দিনে সারা দেশের ব্যাঙ্ক শাখাগুলো বন্ধ থাকবে।
১০ অক্টোবর- মাসের দ্বিতীয় শনিবার, তাই এই দিনে সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১ অক্টোবর- রবিবার হওয়ায় সারাদেশের ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে।
১৭ অক্টোবর- শনিবার মহা সপ্তমী উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ অক্টোবর- রবিবার হওয়ায় ছুটি থাকবে, যে কারণে দেশের সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৯ অক্টোবর- সোমবার মহাঅষ্টমী/মহানবমী উপলক্ষে অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ অক্টোবর- বিজয়াদশমী, যে কারণে গ্যাংটক ও ইম্ফল ছাড়া বাকি সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ অক্টোবর—বিজয়াদশমী উপলক্ষে কিছু রাজ্যে ছুটি থাকায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ অক্টোবর- মাসের চতুর্থ শনিবার, তাই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর-রবিবার হওয়ায় ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকবে।
২৬ অক্টোবর- লক্ষ্মীপুজো/মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ অক্টোবর-করওয়া চৌথ উপলক্ষে এদিন শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ অক্টোবর- সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি অনলাইন অথবা ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন (Bank Holiday)। তবে অক্টোবর মাসে যেহেতু টানা ১৬ দিন ছুটি থাকছে ব্যাঙ্ক তাই আগেভাগে এই ব্যাঙ্কের কাজ করে রাখার জন্য নির্দেশ দিয়েছে আরবিআই।













