যাত্রীদের সুবিধায় শিয়ালদার ২ AC লোকালের স্টপেজ বাড়াল রেল

Published on:

Published on:

Indian Railways new stoppage for Sealdah AC local
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার নিত্যযাত্রীদের জন্য রয়েছে বড় খবর। কারণ শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল নিয়ে বড় ঘোষণা করলে ভারতীয় রেল (Indian Railways)। পাশাপাশি যাত্রীদের জন্য এসি ইএমইউ পরিষেবা কে আগের থেকে বেশি সুবিধা জনক ও সহজলভ্য করে তুলতে নতুন করে দুটি স্টেশনে পার্মারেন্ট স্টপেজ দেওয়া হবে।

শিয়ালদার AC লোকালে নতুন স্টপেজ, দেখুন তালিকা (Indian Railways)

আগামীকাল অর্থাৎ ১ অক্টোবর থেকে যাত্রা পথে এই এসি লোকাল ট্রেনটি দাঁড়াবে (Indian Railways)। পরীক্ষামূলকভাবে স্টপেজ দেওয়া হয়েছে শিয়ালদহ রানাঘাট এসি লোকালটিতে। পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, নিত্যযাত্রীদের সুবিধার কথা মাথায় দেখে রানাঘাট, বনগাঁ শিয়ালদা এসি লোকাল থেকে বামনগাছি ও গোপাল নগরে পাকাপাকিভাবে স্টপেজ দেওয়া হয়েছে। শিয়ালদা ও রানাঘাট এসি লোকাল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ট্রেনটি পরীক্ষামূলকভাবে স্টপেজ পাবে সিমুরালি,হালিশহর, ইছাপুর স্টেশনে।

Indian Railways new stoppage for Sealdah AC local

আরও পড়ুন: পুজোর পাঁচ দিন পাহাড়ে কাটাতে চান? দার্জিলিঙের কাছে বাদামতাম হতে পারে ঠিকানা

কখন কোন স্টেশনে থামবে এই এসি লোকাল?

ট্রেন নং ৩৩৭৬২ রানাঘাট–বনগাঁ–শিয়ালদা ডাউন AC EMU লোকাল গোপালনগরে থামবে সকাল ০৭ টা বেজে ৩৪ মিনিটে। বামনগাছি স্টেশনে দাঁড়াবে সকাল ০৮ টা বেজে ৪৩ মিনিটে। ট্রেনটি শিয়ালদায় পৌঁছবে ০৯টা বেজে ৩৮ মিনিটে।

ফিরতি পথে, ট্রেন নং ৩৩৭৬১ শিয়ালদা–বনগাঁ–রানাঘাট AC EMU লোকাল শিয়ালদা থেকে সন্ধে ৬টা বেজে ১৪ মিনিটে ছেড়ে বামনগাছি স্টেশনে থামবে সন্ধ্যা ৭টা বেজে ২ মিনিটে। সেটি গোপালনগরে গিয়ে থামবে রাত ৮টা বেজে ১৯ মিনিটে। ট্রেনটি রানাঘাটে গিয়ে পৌণঁছবে রাত ৮টা বেজে ৪৩ মিনিটে।

নতুন যে তিনটি স্পেশানো পরীক্ষামূলক স্টপেজ পাওয়া যাবে তা হল:

৩১৬৩৭ রানাঘাট–শিয়ালদা AC EMU লোকালটিকে সিমুরালি, হালিশহর ও ইছাপুরে অতিরিক্ত স্টপেজ দেওয়া হচ্ছে। এই ৩টি স্টেশনকে পরীক্ষামূলক ভাবে নভেম্বর মাস পর্যন্ত স্টপেজ দেওয়া হবে। AC EMU লোকালটি ইছাপুরে সন্ধ্যা ৭টা বেজে ৩২ মিনিটে, হালিশহরে ৭টা বেজে ৫৪ মিনিটে এবং সিমুরালিতে ৮টা বেজে ১২ মিনিটে থামবে।

একইভাবে, ট্রেন নং ৩১৬৩৮ রানাঘাট–শিয়ালদা AC EMU লোকাল সিমুরালিতে সকাল ০৮ টা ৪৫, হালিশহরে ৯টা বেজে ২ মিনিটে এবং ইছাপুরে ০৯ টা বেজে ২৩ মিনিটে থামবে (Indian Railways)।