বাংলাহান্ট ডেস্ক : বৃষ্টির দাপট কমলেও ইলিশের মরশুম চলবে পুজো পর্যন্ত। উৎসবের মরশুমে পাতে ইলিশ (Hilsa) না উঠলে ভোজটাই যেন সম্পূর্ণ হয় না। তবে এবার সবথেকে বেশি চাহিদা যে পদ্মার ইলিশের, সেটাই আসছে না ভারতে। বাংলাদেশেই ইলিশের আকাল। তাই পদ্মার ইলিশের স্বাদ এবার পুজোয় আর পাওয়া যাবে বলে আশা নেই।
বাংলার আর বাংলাদেশের ইলিশের (Hilsa) স্বাদ এখন এক
ভোজনরসিক বাঙালির কাছে ইলিশ মানে প্রথম পছন্দ পদ্মার। কিন্তু এখন সময় বদলেছে। অনেকের মতেই, বাংলার ইলিশ আর বাংলাদেশের ইলিশের মধ্যে বিশেষ ফারাক নেই। বাংলাদেশ সীমান্তর কাছ থেকে এবং ডায়মন্ডহারবার থেকে যে ইলিশ পাওয়া যায় সেগুলির মান খুবই ভালো। বাংলাদেশের ইলিশের থেকে স্বাদে সেগুলি কম নয় কোনোদিক দিয়েই।

কোথা থেকে আসে ইলিশ: মাছ ব্যবসায়ীরা জানান, বিভিন্ন জায়গার ইলিশের স্বাদ ভিন্ন। দিঘা মোহনা, ডায়মন্ডহারবার ও নামখানা থেকে আসে ইলিশ। বঙ্গোপসাগর থেকে যে ইলিশগুলি (Hilsa) এদিকে ঢুকে পড়ে তার স্বাদ মুখে দিলেই বোঝা যায়। তবে কোলাঘাটে দামোদর-রূপনারায়ণ থেকে আগে যে পরিমাণে ইলিশ পাওয়া যেত এখন তা সংখ্যায় অনেকটাই কমেছে।
আরও পড়ুন : রেললাইন ঘেঁষে গঙ্গায় ভাঙন, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ঘুরপথে চলবে এক্সপ্রেস
আগে আসত বড় ইলিশ: দিঘা মোহনা ফিশ অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, আগে পদ্মার ইলিশের স্বাদ ছিল। কিন্তু গত ১০-১৫ বছরে দিঘার ইলিশ আর বাংলাদেশের ইলিশের মধ্যে কোনও পার্থক্যই নেই। শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, আগে পদ্মার বড় বড় ইলিশ আসত বাংলায়। এখন আর আসছে না। তাঁর মতে, এখন যেগুলি আসে সেগুলির সঙ্গে এখানের সমুদ্র থেকে ওঠা ইলিশের স্বাদ সমান।
আরও পড়ুন : মণ্ডপে মণ্ডপে সাদা পোশাকে ঘুরবে পুলিশ, নেশাগ্রস্ত অবস্থায় পেলেই তৎক্ষণাৎ ‘অ্যাকশন’!
ইলিশপ্রেমীদের অনেকের মতেই অবশ্য বাংলা নয়, ভারতের মধ্যে ওড়িশার বুড়িবালামের ইলিশের স্বাদ সবথেকে বেশি। তবে ওড়িশা থেকে বাংলার সর্বত্র তেমন ইলিশ আসে না। বরং দিঘা, কোলাঘাট ডায়মন্ডহারবারের ইলিশই বেশি আসে বাংলার বাজারে।













