‘ভ্যানিশ কুমার চোর, ভ্যানিশ কুমার ডাকত’, অবিলম্বে পদত্যাগ চেয়ে আন্দোলনের ডাক মমতার

Published on:

Published on:

Mamata Banerjee asks for Gyanesh Kumar to Resign
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ছিল ইন্ডি জোটের বৈঠকে হাজির হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandhopadhyay)। সেখানেই সেদিন উপস্থিত কুড়িটি দলের সাথেই তিনিও সুর নিয়েছিলেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ইস্যুতে। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচন কমিশনের ভোট চুরি প্রসঙ্গে একেবারে কড়া ভাষায় তৃণমূল নেত্রী এদিন বললেন, ‘আমাদের ইন্ডিয়ান অ্যালায়েন্স এক-কাট্টা হয়ে আছে, একসাথে আছে এবং আমরা ভীষণভাবে একসাথে আছি। এই যে বড় স্ক্যামটা হয়েছে, এটা একটা স্ক্যান্ডালাস ম্যাটার। আর এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণকে। যে ভোট চুরির কথা বিহারে রাহুল গান্ধী বলেছিলেন, তেজস্বী যাদবও বলেছিলেন।’

বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যখন ভোট চুরি করে বিজেপি ২০২৪ সালে জিতল, মধ্যপ্রদেশে জিতেছে,হরিয়ানায় জিতেছে, বিহারে জিতল, বাংলায় পুরো ভোট লুট করল। আপনারা জানেন আমাদের এখানে নিয়ে এসেছিল। ইলেকশন কমিশনের কাছেও গিয়েছিলাম, সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম। সমস্ত দরজায়-কড়া নেড়েছিলাম।’

আরও পড়ুনঃ ‘ভারতের গণতন্ত্র ধ্বংস করেছে! আমরা চাই তাঁদের শাস্তি’, জনগণের উদ্দেশ্যে বার্তা রাহুল গান্ধীর

এরপরেই জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে চরম কটাক্ষ করে তৃণমূল নেত্রী বললেন, ‘কিন্তু, এখন তো সব খোলাখুলি হয়ে গিয়েছে, ভ্যানিশ কুমার চোর-ডাকাত। ভোট চুরি করেছে। ইভিএম মেশিন জ্বালিয়ে দিয়েছে। ইভিএম মেশিন হাইজ্যাকিং করেছে। কাউন্টিং রিগিং করেছে। কি করেনি। এর জন্য ওনার তাড়াতাড়ি সম্ভব ইস্তফা দেওয়া উচিত।’

এরপর রীতিমতো টেবিল চাপড়ে চিৎকার করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ওনার দ্রুত পদত্যাগ করা উচিত। আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে দিন। সাধারণ মানুষের নিরাপত্তা এবং ভোট দেওয়ার অধিকার এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। যদি মানুষ ভোট দিতে না পারে, যদি তাদের ভোট লুট করা হয়, ঠকানো হয় তাহলে দেশটা কোথায় যাবে?’

তাঁর আরো সংযোজন, ‘তাই আমাদের অনুরোধ আসলে অনুরোধ নয় আমাদের দাবি থাকবে, ভ্যানিশ কুমার যদি না সরে দাঁড়ান তাহলে এই আন্দোলন অনেক দূর পর্যন্ত যেতে পারে। মাটি থেকে আকাশ পর্যন্ত যাবে, চাঁদ থেকে সূর্য পর্যন্ত যাবে। আমরা সবাই একসাথে লড়ে দেখে নেব। ভোট চুরি করেছিলেন না? কেন মেশিন জ্বালিয়ে ছিলেন? ইভিএম মেশিন কেন জ্বালিয়েছিলেন?’