পুজোর মরশুমে রান্নার গ্যাসের দামে বড় ধাক্কা, কলকাতায় কত হল LPG সিলিন্ডারেল দর?

Published on:

Published on:

LPG Cylinder cooking gas prices hiked here's the rate in Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মুখে ফের দুশ্চিন্তার ছাপ মধ্যবিত্তের কপালে। অক্টোবরের শুরুতেই ঊর্ধ্বমুখী হয়েছে গ্যাস সিলিন্ডারের দর। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের থেকে শুরু করে ব্যবসায়ীদের। পাশাপাশি দেশ জুড়ে সব শহরে এক ধাক্কায় অনেকটা বাল্য গ্যাস সিলিন্ডারের দাম। এক নজরে দেখে নিন অক্টোবরের প্রথম দিনে গ্যাস সিলিন্ডারের দর কত রয়েছে (LPG Cylinder)।

বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত? (LPG Cylinder)

সামনে আসছে উৎসবের মরশুম। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে যথারীতি হোটেল রেস্তোরাঁ এবং ছোট দোকানে খাবারের দাম বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মিষ্টির দামও বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের (Lpg Cylinder)। দেখে নিন আজকের লেটেস্ট রেট।

পয়লা অক্টোবর থেকেই কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম ৯৬৮.০০ টাকা। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা। আজ থেকেই দাম বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দাম ২৯৫৪ টাকা হল।

LPG Cylinder cooking gas prices hiked here's the rate in Kolkata

আরও পড়ুন: পুজোর আগে একগুচ্ছ ট্রেন বাতিল, কোন কোন ট্রেন চলবে না? দেখে নিন তালিকা

অক্টোবরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা। কলকাতায় পয়লা অক্টোবরে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা।

অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হল ২৮১০ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা (LPG Cylinder)।