বাংলা হান্ট ডেস্ক: অক্টোবর মাস পড়তে না পড়তে বেড়ে গেল সোনার দাম। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত। পাশাপাশি এই মুহূর্তে আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করে থাকেন তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।
বাড়ল সোনার দাম অক্টোবরের শুরুতেই, জানুন আজকের রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে শুধুমাত্র সোনা গমনা হিসাবে পরিচিত তা নয়। অনেকেই সোনাকে সঞ্চয়ের মাধ্যম হিসেবেও মনে করেন। পাশাপাশি সোনা বাঙালি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই কেনার ইচ্ছে থাকুক বা না থাকুক সোনার দাম বৃদ্ধি পেলে যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর বর্তমান সময়ে সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই আজকের প্রতিবেদনের রইল লক্ষ্মীবারে ঠিক কতটা বাড়ল হলুদ ধাতুর দর (Gold Price)।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪২৩৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪২৩৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯৭৫টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯৭৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৯০০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৯০০০ টাকা।

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই রেলে চাকরির বাম্পার সুযোগ, রইল আবেদনের পদ্ধতি
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে২২৩৯৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে২২৩৯৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২৩৮৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২৩৮৫০ টাকা।
এই সোনার দাম বৃদ্ধি (Gold Price) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।













