বদলে গেল পূর্বাভাস! বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, চলবে টানা

Published on:

Published on:

south bengal weather(226)
Follow

বাংলাহান্ট ডেস্ক: নিম্নচাপের প্রভাব কাটিয়ে ভ্যাপসা গরম বাড়ছিল। একইসাথে পুজোর আগে ঝলমলে আকাশ দেখে স্বস্তি ফিরেছিল বাঙালির। তবে বৃহস্পতিতে বদলে গেল পরিস্থিতি। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর হতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। কতদিন চলবে এই বর্ষণ?

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, আজ বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। কলকাতা-সহ পাঁচ জেলায় আগামী দু’ঘণ্টায় প্রবল ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই সমস্ত জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া।

আবহাওয়া দপ্তরের সতর্কতার তালিকায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সমস্ত জেলায়। শুধু আজ নয়, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

ওদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। একটি নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হতে শুরু করেছে মায়ানমারের উপকূলের কাছে। যা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপ তৈরি হলেও এর প্রত্যক্ষ প্রভাব বাংলার ওপর পড়ার সেভাবে সম্ভাবনা নেই। তবে সমুদ্রে উত্তাল অবস্থার কথা মাথায় রেখে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

South Bengal Weather

আরও পড়ুন: বেহাল রাস্তার ‘জের’! SIR ট্রাইব্যুনাল থেকে ইস্তফা প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ সব জেলাই বিক্ষিপ্ত ভিজতে পারে। তবে ভারী বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। সতর্কতাও জারি নেই কোথাও।