পুজোর ছুটিতে অল্প টাকায় ঘুরে আসুন কালিম্পংয়ের অচেনা ফুরনগাঁও

Published on:

Published on:

Kalimpong secluded mountain getaway for the Puja holidays visit Phurongaon
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে বহু মানুষই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আছে পাহাড়ের কথা। তবে বর্তমানে পাহাড়ে যে পরিমাণে লোকসংখ্যা বেড়ে গিয়েছে। অথবা পর্যটকদের ভিড়ে আপনি পাহাড়ে গিয়েও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। আর যদি চান শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে তাহলে চলে যেতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিত গ্রাম ফুরুনগাঁও (Travel)।

পুজোয় পাহাড়ের নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন ফুরনগাঁওয়ে (Kalimpong)

কালিম্পং এর সিলিরিগাঁওয়ের কাছে অবস্থিত এই ছোট্ট জনপদটি (Kalimpong) সিকিম সীমান্ত হওয়ায় এতে সিকিম যাওয়ার পথে বা ফেরার সময় এখানে একরাত আপনি কাটাতেই পারেন। তবে এই পথ ধরে খুব বেশি পর্যটক যাতায়াত করে না। যার ফলে এখানে এখনো যথেষ্ট পরিমাণে আপনি গেলে পরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

Travel secluded mountain getaway for the Puja holidays visit Phurongaon

আরও পড়ুন: রোজ পাতে নুন খাওয়ার অভ্যাস? ধীরে ধীরে শরীরে কী ক্ষতি হচ্ছে জানুন

এখানে গেলে পরে সেই ভাবে আপনি দর্শনীয় জায়গা দেখতে পারবেন না। তবে সকালে গ্রামের পথে খানিকটা হেটে নিতে পারেন। পাশাপাশি পারেন ক্লান্ত হয়ে আশেপাশে চাষের জমিতে কিছুটা জিরিয়ে নিতে। তাছাড়া গাড়ি নিয়ে যেতে চাইলে রংপো নদী, তিস্তা ভিউ পয়েন্ট একবার ঘুরে আসতে পারেন।

এই বেড়ানোর পথে আপনি দেখতে পাবেন পাহাড়ি পাখি, বুনো ময়ূর ও হরিণ। সন্ধ্যার পাহাড়ি নদীর স্রোত ও ঝিঁঝিঁ পোকার ডাক দিয়ে দিব্যি বয়ে চলছে এই জায়গায়। পাশাপাশি এখানে আসলে আপনি পাবেন বন ফায়ারের মতন সুবিধা।

কোথায় থাকবেন? 

এখানে থাকার জন্য বিলাসবহুল হোটেল পাবেন না। তবে রয়েছে হোমস্টে সুব্যবস্থা। তবে যাওয়ার আগে অবশ্যই একবার হোমস্টে বুকিং করে যাওয়া ভালো। তা না হলে বিপদে পড়তে পারেন। তাছাড়া প্রতিটি হোমস্টেতে রয়েছে চাষ করা সবজি দিয়ে অতিথিদের আপ্যায়নের বন্দোবস্ত (Kalimpong)।