বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিতে দুপুরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি। বৃহস্পতিবার ১ অক্টোবর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। তাহলে কি ফের বৃষ্টি শুরু রাজ্যে? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? জানুন আগাম আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। শুক্রবার অধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা – এই চার জেলায়। এই সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার সতর্কতা অবশ্য নেই কোথাও।

শনিবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। তার আগে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে ফের রোদ ঝলমলে আবহাওয়ার সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাস নেই শহর কলকাতাতেও। গতকালই পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। সতর্কতাও নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে।
যদিও এদিন নতুন করে আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও ভারী বৃষ্টিতে ভিজবে না দক্ষিণবঙ্গ। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আপাতত দু’দিন ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম থাকবে। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হলে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে বাড়বে ভ্যাপসা গরম।

আরও পড়ুন: অক্টোবরের শুরুতেই এল সুখবর! সেপ্টেম্বরে GST সংগ্রহে ১৪.৭ শতাংশের বৃদ্ধি, সবথেকে এগিয়ে কোন রাজ্য?
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না চলতি সপ্তাহে। মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি।













