বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন। এরই মধ্যে দাম কমল সোনার। শুক্রে ফের কমল হলুদ ধাতুর দর। পুজোর আগে সোনা সস্তা হওয়ায় চওড়া হাসি ক্রেতাদের মুখে। (Gold Price)। হলুদ ধাতুর দাম দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তবে গত কয়েকদিনে স্বস্তি এসেছে সাধারণ মানুষের জন্য। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।
আজ শুক্রবার স্বস্তি দিয়েছে হলুদ ধাতু। ২ অক্টোবর সোনার দাম নিম্নমুখী। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম?
এক নজরে সোনার রেটচার্ট (Gold Price)
আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪১৭০ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম ৬৫ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪১৭০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৬৫০ টাকা। একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে।
এদিন ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৯০৫ টাকা। একদিনে কলকাতায় প্রতি গ্রামে দাম কমেছে ৭০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪৯০৫০ টাকা। ৭০০ টাকা কমেছে দাম।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা পেতে ভরসা সেবা সেতু ক্যাম্প! কোন কোন নথি সঙ্গে রাখতে হচ্ছে জানুন
রুপোর দাম
সোনার পাশাপাশি রুপোর দামও নিম্নমুখী এদিন। রবিবার ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২২১৫০ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২২১৫০০ টাকা। একদিনে এক গ্রামে দাম ২৪৫ ও এক কেজিতে দাম ২৪৫০০ টাকা কমেছে। তাই সোনা হোক বা রুপো, কিছু কেনার থাকলে এটাই আদৰ্শ সময়।













