বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) এবার নতুন ইতিহাস গড়েছে। মূলত, ভারতীয় রেলের সেমি-হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু এবং ভারতের (India) প্রথম কেবল-স্টেযুক্ত আঞ্জি সেতুতে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে অতিক্রম করে এক নতুন রেকর্ড স্থাপন করেছে। এর ফলে উধমপুর-শ্রীনগর-বানিহাল রেল লিঙ্ক (USBRL) প্রকল্পে ট্রেন চলাচল সহজতর হবে এবং ভ্রমণের সময় কমবে। শুধু তাই নয়, যাত্রীরা আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন।
বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজে ঘন্টায় ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত (Vande Bharat Express):
জানিয়ে রাখি যে, রেলের তথ্য অনুযায়ী, ১১১ কিলোমিটার দীর্ঘ শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা-বানিহাল সেকশনে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৭৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ১০০ কিলোমিটার করা হয়েছে। এই বর্ধিত গতি শুক্রবার সফলভাবে পরীক্ষা করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নং ২৬৪০১/২৬৪০৪) ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চেনাব ব্রিজ এবং আঞ্জি ব্রিজ অতিক্রম করে এই নতুন রেকর্ড স্থাপন করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই এক্স-এ ভিডিওটি পোস্ট করেছেন।
100 km/h over India’s engineering pride! 🇮🇳 pic.twitter.com/4GlR5QJTva
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 2, 2026
চেনাব সেতুর বৈশিষ্ট্য: উল্লেখ্য যে, কাটরা-বানিহাল অংশটি ২৭২ কিলোমিটার দীর্ঘ USBRL-এর একটি অংশ। সম্পূর্ণ লিঙ্কটি ২০২৫-এর জুন মাসে চালু হওয়ার কথা ছিল। চেনাব রেল সেতুটি নদীগর্ভ থেকে ৩৫৯ মিটার আপরে নির্মিত এবং এটি ১,৩১৫ মিটার দীর্ঘ। একইভাবে, আঞ্জি সেতু হল ভারতের প্রথম কেবল-স্টে রেল সেতু। আঞ্জি নদী উপত্যকার ওপর নির্মিত এই সেতুটি কাটরা এবং বানিহালের মধ্যে অবস্থিত। দেশের দীর্ঘতম চালু অপারেশনাল ট্রান্সপোর্টেশন টানেলও এই রুটে অবস্থিত। যেটি ১২.৭৭ কিলোমিটার দীর্ঘ।
আরও পড়ুন: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের! প্রথমবার আর্চারি রিকার্ভ ইভেন্টে এল সোনা, বড় সাফল্য মহিলা দলের
জানিয়ে রাখি যে, ২০২৫ সালের জুন মাসে কাশ্মীর রেল লিঙ্ক সম্পন্ন হওয়ার পর বন্দে ভারত এক্সপ্রেস প্রাথমিকভাবে কাটরা এবং শ্রীনগরের মধ্যে চলাচল করত। ২০২৬ সালের এপ্রিল মাসে এটি জম্মু তাওয়াই পর্যন্ত সম্প্রসারিত করা হয়। কোচের সংখ্যাও ৮ টি থেকে বাড়িয়ে ২০ টি করা হয়েছিল।
আরও পড়ুন: ‘কাউকে মরতে দিতে পারতাম না, হনুমান চালিশা পাঠ করেছি’, মোদীর সঙ্গে ভিডিও কলে চোখে জল স্মিত মচ্ছরের
রেল মন্ত্রকের মতে, জম্মু এবং শ্রীনগরের মধ্যে নিয়মিত পরিষেবা গত ২ মে থেকে শুরু হয়েছে। রেল মন্ত্রক গত অগাস্ট মাসে জানিয়েছিল যে, রেল নেটওয়ার্কের প্রায় ৮১ শতাংশ এখন ঘণ্টায় ১১০ কিলোমিটার বা তার বেশি গতিতে বৃদ্ধি করা হয়েছে। ২০১৪ সালে এই হার ছিল প্রায় ৪০ শতাংশ।













