অক্টোবরের পর নভেম্বরেও লম্বা ছুটি! ১১ দিন বন্ধ থাকবে অফিস-কাছারি, রইল সরকারি কর্মীদের হলিডে লিস্ট

Published on:

Published on:

State Government employees Government holiday list for November 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর থেকে রাজ্য জুড়ে উৎসবের মরশুম শুরু হচ্ছে। আর সপ্তাহ দুয়েক পরেই দুর্গাপুজো। এরপর নভেম্বরে রয়েছে কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো সহ একগুচ্ছ উৎসব। ফলে অক্টোবরের পর নভেম্বরেও লম্বা ছুটি (Government Holiday) পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা (State Government Employees)। নবান্নের হলিডে লিস্ট বলছে, আগামী মাসে ১১ দিন বন্ধ থাকবে অফিস, কাছারি।

নভেম্বরে ১১ দিন ছুটি | (Government Holiday)

অক্টোবরে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো উপলক্ষ্যে রাজ্য সরকারি অফিস, দফতর, সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজে একটানা লম্বা ছুটি থাকবে। সব মিলিয়ে এই মাসে মোট ১৭ দিনের ছুটি পাবেন সরকারি কর্মী ও পড়ুয়ারা। নভেম্বর মাসেও এই ছুটির ধারা বজায় থাকবে।

আরও পড়ুনঃ ২ দিনের মধ্যে খালি করতে হবে! ফুটপাথ দখলমুক্ত করতে এবার ডেডলাইন বেঁধে দিলেন অগ্নিমিত্রা

৩০ দিনের নভেম্বর মাসে মোট ১১ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী মাসে কালীপুজো, ভাইফোঁটা, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, ছটপুজো সহ একাধিক উৎসব রয়েছে। সেই দিনগুলিতে অফিস, কাছারি বন্ধ থাকবে। এর মধ্যে আবার পাঁচটা রবিবারও রয়েছে।

আগামী ৯ অক্টোবর কালীপুজো। সেই সময় সরকারি অফিসে টানা তিনদিনের ছুটি থাকবে। সরকারি ক্যালেন্ডারে ৯ তারিখ থেকে ১১ তারিখ অবধি ছুটি রয়েছে বলে খবর।

Government Holiday

এছাড়া ১৫ অক্টোবর ও ১৬ অক্টোবর ছট পুজোর ছুটি রয়েছে। ২৪ অক্টোবর গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে বন্ধ থাকবে সরকারি অফিস।

প্রত্যেক মাসে বিভিন্ন বিশেষ দিন ও উৎসব উপলক্ষ্যে নানা ছুটি পান রাজ্য সরকারি কর্মীরা। দুর্গাপুজো, দীপাবলির সময় তাঁদের ছুটির সংখ্যাও একধাক্কায় অনেকটা বেড়ে যায়। প্রত্যেক বছরের মতো এবারের পুজোতেও একটানা লম্বা ছুটি পাবেন সরকারি কর্মীরা। এরপর দীপাবলি, জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে নভেম্বরেও মিলবে অনেকগুলি ছুটি। সব মিলিয়ে পরপর দু’মাস মূলত ছুটির আমেজেই কাটাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা।